| ২৮ এপ্রিল ২০২৬

পেকুয়ায় লবণ চাষিদের ১৫ দফা দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত 

পেকুয়ায় লবণ চাষিদের ১৫ দফা দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত 

সিনিয়র প্রতিবেদক, বেলাভূমি :

লবণ শিল্প রক্ষায় চাষিদের ১৫ দফা দাবিতে কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন পরিষদ মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎জনসমাবেশে বক্তারা বলেন,কক্সবাজারে অধিকাংশ মানুষ লবণ শিল্পের সাথে সম্পৃক্ত। গত কয়েক বছর ধরে লবণের ভয়াবহ দরপতন পতনের কারণে অনেকই পেশা পরিবর্তন করছেন। প্রান্তিক পর্যায়ে প্রতি মণ মাত্র ২শ টাকা।

‎সমস্যা সমাধানে মৌসুমের আগেই সরকার কর্তৃক লবণের দাম নির্ধারন সিন্ডিকেট মুক্ত লবণ বিক্রির পরিবেশ সহ ১৫ দফা দাবি জানান বক্তারা।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে উপকূলের লবণ চাষি ও জেলেদের জীবন জীবিকা যেভাবে হুমকির মুখে পড়েছে আগামীতে লবণ চাষি ও জেলেরা কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছে বিশাল এ জনগোষ্ঠী। এদিকে বৈরী আবহাওয়া ও নদীর পানি দূষণের মাত্রা অতিরিক্ত লবণাক্ততার কারণে ইলিশ ও বিভিন্ন প্রজাতের সামুদ্রিক মাছ কমে যাওয়ায় ইলিশের ভরা মৌসুমে সাগরে গত কয়েক বছর ধরে জেলেরা ন্যদিকে লবণ চাষ যোগ্য জমিতে শিল্প কারখানা গড়ে উঠার কারণে কর্মহীন হয়ে পড়া ও বিদেশ থেকে লবণ আমদানির ফলে  উৎপাদিত লবণের ন্যায্য মূল্য না পেয়ে চাষিরা লবণ উৎপাদনে নিরুৎসাহি হয়ে পড়ায় লবণ চাষিদের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। চাষিদের উৎপাদিত লবণ বাজারে আসার আগেই আমদানিকৃত লবণ বাজার দখল করে নেয়।

‎এমন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে লবণ চাষি ও জেলেদের জীবন জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় পেকুয়া উপজেলা  মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে  ও সদস্য দেলওয়ার হোসাইন এবং পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুজিব হক চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সুন্দরবন রক্ষায় আমরা এর সভাপতি ও মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, ধরা কক্সবাজার এর সহ সভাপতি ফরিদুল আলম শাহিন,পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, চুনতি রক্ষায় আমরা এর সভাপতি সানজিদা রহমান,বরগুনা জেলা ধরার সদস্য সচিব,মুশফিক আরিফ, হাওর রক্ষা আন্দোলনের সভাপতি, তোফাজ্জল সোহেল, মৌলভী বাজার ধরার আহবায়ক এমএ সালেহ সোহেল, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন জিনু,রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম এম জাফর, জাকের হোসেন,লবণ চাষি আবদুল হালিম, আবদুল জব্বার, নেজাম উদ্দিন প্রমূখ।

‎এসময় পেকুয়া, বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লবণ চাষি,জেলে ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় লবণ চাষিদের ১৫ দফা দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত 

ডেক্স রিপোর্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তায় প্রতিষ্ঠিত এই বাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

মন্ত্রী আজ (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই ‘Guardian at Sea’ মূলমন্ত্রে এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। আজ এই বাহিনী মাদক চোরাচালান রোধ, মানব পাচার বন্ধ, জলদস্যু দমন এবং সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিচ্ছে। তিনি বিশেষ করে সুন্দরবনে গত এক বছরে ২৯টি সফল অভিযানে ৩৫ জন ডাকাত গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও কাঠ উদ্ধারের জন্য বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

কোস্ট গার্ডের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাহিনীর সক্ষমতা বাড়াতে সম্প্রতি বহরে ৩টি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে। জাইকার অর্থায়নে ১টি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও ২টি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ হাই-স্পিড বোট ক্রয় এবং ভবিষ্যতে হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম সংযোজনের পরিকল্পনা সরকারের রয়েছে। বাহিনীর জনবল ১০ হাজারে উন্নীত করার কাজও প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শুরুতে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহিদদের, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এনডিসি। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

মন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ০৪ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ০৪ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, ০৩ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ০৩ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকসহ মোট ১৪ জন সদস্যের হাত পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মন্ত্রী কোস্ট গার্ড সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ভিজিটর বুকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

পেকুয়ায় লবণ চাষিদের ১৫ দফা দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আরিফুল আমিন।

নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি আরিফুল আমিন বলেন, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কক্সবাজারমুখী একটি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করেছে বলে জানান তিনি।

চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, নিহতের লাশ এখনো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত

পেকুয়ায় লবণ চাষিদের ১৫ দফা দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত 

নিজস্কব প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে রমিজ উদ্দীন নামে  এক লবণ মাঠের শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে চৌফলদন্ডী ব্রীজে ঘটে এ ঘটনা। তিনি ঔ এলাকার অছিয়র রহমানের পুত্র।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই মারা যান।

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।