প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ১২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

নিজস্কব প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে রমিজ উদ্দীন নামে  এক লবণ মাঠের শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে চৌফলদন্ডী ব্রীজে ঘটে এ ঘটনা। তিনি ঔ এলাকার অছিয়র রহমানের পুত্র।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই মারা যান।

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট করুন