পেকুয়ায় অগ্নিকান্ডে ৩ বসতবাড়ি পুড়ে ছাই. ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মোহাম্মদ ইউনুস
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাড়িঘর পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠান মাত্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আহমেদ হোছাইনের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান এলাকার লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে পাশের বাড়ি আবু হুরাইরা ও মোস্তাক আহমেদের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী আহমেদ হোছাইন জানান, বিকেল সাড়ে ৪টার দিকেদিকে হঠাৎ বাড়িতে আগুন লাগছে তখন এলাকার মানুষদের চিৎকার দিলে সবাই এগিয়ে আসে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এসময় আগুনে পুড়ে ৩টি বাড়িতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান তিনি।
এসময় বাড়িতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
পেকুয়া ফায়ার সিভিল ডিফেন্সের ইনস্পেক্টর দিদার জানান, স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো জানতে পারিনি। তবে আগুনের সুত্রপাতের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানতে পারেননি ফায়ার সার্ভিস।









