চকরিয়া পুলিশের অভিযানে গ্রেফতার ৯
নিজস্ব প্রতিবেদক চকরিয়া
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১জন, পরোয়ানাভুক্ত ৪ জন ও বিভিন্ন অপরাধে জড়িত ২ জনসহ মোট ৯ জন আসামী গ্রেফতার হয়েছে।
চকরিয়া থানা সূত্রে জানাযায়, পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অফিসার ইনচার্জের সার্বিক তদারকিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে চকরিয়া থানা এলাকায় পৃথকভাবে বিশেষ অভিযানে এসব আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানাযায়।
উক্ত বিশেষ অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ (দুই) জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ (এক) জন, পরোয়ানাভুক্ত ৪ (চার) জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ২ (দুই) জনসহ মোট ৯ (নয়) জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
পূর্ব বড় ভেওলা ইউপির ০৩নং ওয়ার্ডের
মৃত নুরুল আলমের ছেলে ,আজিজ (২৬),
চরপাড়া, ০৪নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউপিরআব্দুর রহমানের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২২),বাশঘাটার নুরুল আলমের ছেলে
মোঃ সরওয়ার আলমের (৪০), পূর্ব বড় ভেওলা, অল্যার বাপের পাড়া, ০৩নং ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে মোঃ আনিছুর রহমান,
সেকান্দর পাড়া, ০৭নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস,
এসএমচর, ০২নং ওয়ার্ড, কাকারা ইউপির মোহাম্মদ কালুর ছেলে জাফর আলম,
হারবাং, স্টেশন পাড়া, ০৭নং ওয়ার্ডের বুজুর আহম্মদের ছেলে ,আবুল হাসেম, পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ার নুরুল হাকিমের ছেলে জাহিদ হাসান (২৫), মোঃ রবিউল হাসান (২৬),
চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামী, নিয়মিত মামলার আসামী, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটে সহ বিভিন্ন অপরাধে জড়িত বলে উল্লেখ করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, অপরাধী ব্যক্তিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।














