| ১১ জুন ২০২৬

প্রধানমন্ত্রী পেকুয়ায় আগমন উপলক্ষে উপজেলা শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী পেকুয়ায় আগমন উপলক্ষে উপজেলা শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

বাহার উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পেকুয়া আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন (বুধবার) বিকাল ৪ টার দিকে উপজেলার চৌমুহনীস্থ প্রধান কার্যালয়ে পেকুয়া উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং পেকুয়া সদর পূর্ব জোনের সাবেক সভাপতি মনসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেট এম. মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও কক্সবাজার জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, রাজাখালী ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ বিন মনু, পূর্ব জোন শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা শ্রমিকদলের সাবেক ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, টৈটং ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং শীলখালী ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কক্সবাজার-১ আসনের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকা পেকুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগমন উপলক্ষে পেকুয়া উপজেলা শ্রমিকদলের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, তারেক রহমানের আগমন শুধু পেকুয়া নয়, পুরো কক্সবাজার অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আগমন কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং আগমন কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় নেতৃবৃন্দ তারেক রহমানের আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ঘোষণা দেন।

পেকুয়ায় দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিউল

প্রধানমন্ত্রী পেকুয়ায় আগমন উপলক্ষে উপজেলা শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রেজাউল করিম:
কক্সবাজারের পেকুয়ায় দুই দিন ধরে নিখোঁজ রয়েছে মো. রবিউল হাসান (কালু) (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। নিখোঁজ রবিউল হাসান উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাহাত আলী পাড়া এলাকার মো. আবু তাহেরের ছেলে ও চট্টগ্রামের আনোয়ারার উপজেলার একটি হেফজখানার ছাত্র।পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রবিউল। পরে রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন সে মাদ্রাসায় পৌঁছেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সহৃদয় বান ব্যক্তি যদি নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ফোন-01859-901695 / 01305-586474া

দুপুর ২ টায় পেকুয়ার শিলখালীতে জানাজা

কাপ্তাই হ্রদে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রধানমন্ত্রী পেকুয়ায় আগমন উপলক্ষে উপজেলা শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্র জানায়, রিজার্ভ বাজার এলাকার বালুচরে নৌবিহারের একপর্যায়ে কয়েকজন পর্যটক হ্রদে গোসল করতে নামেন। এ সময় ইনতিশার হাসনাত পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসনাতের বাবা বেলাল হোসেন একজন শিক্ষক। তাদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকার ডিএইচএস-এ বলে জানা গেছে। তার পিতা বেলাল হোসেন চট্টগ্রাম ক্যান্টেলম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ। কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলি চান মাতবর পাড়ার বাসিন্দা।
আগামীকাল সকাল ৭:৩০ টায় `চট্টগ্রাম ক্যান্টেলম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে *জীমেলের* জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল দুপুর ০২টায় পেকুয়া উপজেলার `শিলখালি আলিচান্দ মাতবর পাড়া জামে মসজিদ` সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
বোটচালক তরুণ চাকমা জানান, তারা চারজন পর্যটক নিয়ে কাপ্তাই হ্রদে নৌবিহারে বের হন। রিজার্ভ বাজার এলাকায় পৌঁছানোর পর বালুচরে নৌকাটি নোঙর করা হয়। এ সময় পর্যটকরা পানিতে নামেন। তিনি তাদের সাঁতার জানা আছে কিনা জিজ্ঞেস করলে তারা জানায় যে তারা সাঁতার জানে। পরে তারা পানিতে নামার কিছুক্ষণ পর হঠাৎ একজন সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করেন। তিনি দ্রুত এগিয়ে গিয়ে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও ইনতিশার হাসনাতকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পর্যটকদের হ্রদের গভীর পানিতে না নামার এবং সাঁতার না জানাদের হৃদে না নামার নির্দেশনা ছিল।

চকরিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মা-মেয়েকে পাশবিক নির্যাতন, আইসিইউতে মেয়ে

প্রধানমন্ত্রী পেকুয়ায় আগমন উপলক্ষে উপজেলা শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির গ্রীল কেটে বসতঘরে ডুকে এক স্কুল ছাত্রীসহ দুই নারীকে মারধর ও শারীরিক নির্যাতন করেছে বলেও অভিযোগ উঠেছে।
এসময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এঘটনায় পুলিশ ছয়জন ডাকাতকে আটক করেছে বলে চকরিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে। আহতরা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৮জুন) রাত ৮টার দিক মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়ার ফুরুক আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপর চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাসের নেতৃত্বে চকরিয়া থানার ওসি মো.মনির হোসেনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটককৃত হলেন- মাতামুহুরী উপজেলার বড় ভেওলা ইউনিয়নের রেজাউল করিম, মেহেদী, বাবু, কেফায়েত, তানজিদ । তবে আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানান, সোমবার রাত ৮টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশ^স্ত্র ডাকাতদল প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়ির গ্রীল কেটে বাড়িতে ডুকে পড়ে। পরে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুল ছাত্রীসহ দুই নারীকে মারধর এবং শারীরিক নির্যাতন করে। এসময় ডাকাতদল আলমারী থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যান। পরে স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনার খবর পেরে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাসের নেতৃত্বে থানার ওসি মো.মনির হোসেনসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ ও স্থানীয় জনতা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে আটক করেছেন।
ভোক্তভাগী স্কুল ছাত্রীর মামা সাইদুল ইসলাম ফারুক বলেন, আমার বোন ও ভাগিনীকে ডাকাতদল পাশবিক নির্যাতন করেছেন। আমার ভাগিনীর অবস্থা আশংকাজনক। তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো.মাসুদ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদল বাড়ি ডাকাতির পাশাপাশি মা-মেয়েকে শারীরিক নির্যাতন করেছেন।
ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ পুরো এলাকা ঘির রাখে। সোমবার রাতে ঘটনার পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস বলেন, প্রবাসীর বসতঘরে ডাকাতির খবর পাওয়ার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত বলেও স্বীকার করেছেন।