প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেকুয়ায় দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিউল

অনলাইন ডেস্ক

রেজাউল করিম:
কক্সবাজারের পেকুয়ায় দুই দিন ধরে নিখোঁজ রয়েছে মো. রবিউল হাসান (কালু) (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। নিখোঁজ রবিউল হাসান উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাহাত আলী পাড়া এলাকার মো. আবু তাহেরের ছেলে ও চট্টগ্রামের আনোয়ারার উপজেলার একটি হেফজখানার ছাত্র।পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রবিউল। পরে রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন সে মাদ্রাসায় পৌঁছেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সহৃদয় বান ব্যক্তি যদি নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ফোন-01859-901695 / 01305-586474া

প্রিন্ট করুন