কৃত্রিম সংকট দেখিয়ে লবণ আমদানি কান্ড জ্ঞানহীন- ড. সলিমুল্লাহ খাঁন
লবণ আমদানির প্রতিবাদে মহেশখালী বাসীর ঢাকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত
সরওয়ার কামাল মহেশখালী
দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ১৪ ই জানুয়ারী সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ মহেশখালী সমিতিন উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহেশখালীর কৃতি সন্তান ও দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী ড.সলিমুল্লাহ খাঁন, কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ- সচিব আবুল হাশেম, কক্সবাজার চেম্বার এর সভাপতি সিআইপি আব্দু শুক্কুর, মহেশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহেশখালী সমিতি ঢাকা এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহেশখালীর সন্তান এমরান খান।
মিডিয়া ব্যক্তিত্ব মোঃ,আতা উল্লাহ খান, ছৈয়দুল করিম, মৌলানাও বায়দুল হক নদবি, লবণ ব্যবসায়ী আব্দুর রহিম, লবণ চাষী গিয়াস উদ্দিন, শাহাজাহান, লিয়াকতসহ মানববন্ধনে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম ঘাটতি দেখিয়ে সস্তায় বিদেশি লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। মহেশখালীবাসীর বেঁচে থাকার অন্যতম পেশা ও অর্থনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে বুদ্ধিজীবী ড.সলিমুল্লাহ খাঁনের বক্তব্যে সরকারের তীব্র সমলোচনা ও আন্দোলনের মুখে সরকার লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করেছে বলেও জানাগেছে।














