মহেশখালীতে ঘন কুয়াশায় লবণ উৎপাদন ব্যাহত! লোকসানের শঙ্কায় চাষীরা
সরওয়ার কামাল মহেশখালী
টানা কয়েক দিনধরে ঘন কুয়াশার কারনে লবণ উৎপাদন দারুনভাবে ব্যাহত হচ্ছে। লোকসানের আশঙ্কায় লবণ চাষি, ব্যবসায়ী ও শ্রমিকেরা আতংকিত।
মহেশখালীর হাজার হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে এখন লবণ উৎপাদনের ভরা মৌসুম এমতাবস্থায় কয়েক দিনধরে ঘন কুয়াশার কারনে থমকে গেছে লবণ উৎপাদন।
গত ৫ দিনধরে আকাশ মেঘলা থাকায় হতাশ লবণ চাষিরা। স্থানীয় উদ্যোক্তা ছাড়াও দেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপসমূহও এখানে লবণ চাষে বিনিয়োগ করেছে। কিন্তু মৌসুমের প্রারম্ভেই বিরুপ আবহাওয়ায় উৎপাদন বিঘ্নিত হওয়ায় তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা করছেন লবণ মিল মালিকরা। একই সাথে কারখানাগুলোতে কাঁচামাল সংকটেরও আশঙ্কা দেখা দিয়েছে।
মহেশখালীর হোয়ানকের হেতালিয়া ঘোনার লবণ চাষী মুবিনুল হক বলেন, লবণ মাঠে ঢুকানো সমুদ্রের লোনা পানি উৎপাদনের জন্য কয়েক পর্যায়ে প্রক্রিয়াজাত করতে বায়ু প্রবাহ ও প্রখর রোদের তাপের দরকার।
গত কয়েক দিনের ক্রমাগত শৈত্যপ্রবাহজনিত গুমোট আবহাওয়া ফলে প্রক্রিয়াকৃত পানি নষ্ট হয়ে গেছে। এ অবস্থা বিরাজমান থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। আবহাওয়া স্বাভাবিক হয়ে উৎপাদন উপযোগী না হওয়া পর্যন্ত অলস সময় কাটাতে হচ্ছে জেলার লবণ শিল্প সংশ্লিষ্টদের।
লবনচাষী কল্যান সমিতির সভাপতি এ্যাড. শাহাব উদ্দিন জানান, টানা কয়েক দিনধরে ঘন কুয়াশার কারনে লবন উৎপাদনে চাষীদের দারুনভাবে ব্যাহত হচ্ছে। লোকসানের আশঙ্কায় লবণ চাষি, ব্যবসায়ী ও শ্রমিকেরা।









