৫ আগষ্টের গণ মিছিল সফল করুন – প্রস্তুতি সভায় বাহাদুর শাহ
নতুন বাংলাদেশের বর্ষপূর্তি পালন উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা নতুন বাংলাদেশের ৫ আগষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্ঠ ছাত্র জনতার অভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে পেকুয়া উপজেলা বিএনপি ৫ আগষ্ঠ বিকাল ৪ টায় পেকুয়া চৌমুহনী দলীয় কার্যালয় থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৫ আগষ্টের গণমিছিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে ১ আগষ্ঠ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক ডা বেলাল উদ্দিন হায়দার, জেডএম মোসলেম উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসিফ খালেদ সেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, সদস্যসচিব আহসান উল্লাহ খোকন, কৃষকদলের আহবায়ক আবু সিদ্দিক রনি সদস্য সচিব মনসুর আলম ইউনুস শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদ,মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, সাধারণ সম্পাদক শওকত আরা শেফু, ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইন নাইমুর রহমান। এছাড়া প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়া ২ আগষ্ট প্রত্যেক ইউনিয়নে পৃথকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল পৃথকভাবে ইউনিয়ন কমিটির সিনিয়র নেতৃবৃন্দকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বলে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট জানিয়েছেন। পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ দলীয় নেতাকর্মীদের ৫ আগষ্টের গণ মিছিল সফল করে আহবান জানান।


















