মহেশখালীতে ঘূর্ণিঝড়ে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও হেদায়েত উল্যাহ্
মহেশখালীর উপজেলার মাতারবাড়ী সাইটপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল বিতরণ করা হয়েছে।
২৭ই জুলাই রবিবার বিকালে উপজেলা মাতারবাড়ী ইউনিয়নের সাইটপাড়া এলাকায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
অপরদিকে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী চাউল পেয়ে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে টেকসই বেড়িবাধ নিমার্ণ করতে সরকারের সহযোগিতা থাকবে। এজন্য তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্, স্থানীয় ইউপির সদস্য মোহাম্মদ আলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















