চকরিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল ও ট্রাক (ডাম্পার) গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার নলবিলা এলাকায় এই সড়ক ঘটনায়
নিহত হলেন- নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমন বিষয়টি নিশ্চিত করে
বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে মটর সাইকেল যোগে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌছালে দ্রুতগামি ট্রাক (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায়।
ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পিতাপুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।









