| ১৭ মে ২০২৬

জামিনে মুক্ত হয়ে হাসপাতালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

জামিনে মুক্ত হয়ে হাসপাতালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

ডেক্সনিউজ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস (KDS) গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি খলিলুর রহমান জামিনে মুক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইনি প্রক্রিয়া কারামুক্ত অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় কারাগার থেকে মুক্তির পর তাঁকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। বার্ধক্যজনিত এবং শারীরিক নানা জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
তাঁর দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
কেডিএস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা তার মুক্তিতে স্বস্তি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনীতিতে আলহাজ্ব খলিলুর রহমানের অনবদ্য অবদান রয়েছে। তাঁর অসুস্থতার খবরে ব্যবসায়ী মহলেও গভীর উদ্বেগ ও সুস্থতার প্রার্থনা জানানো হয়েছে।

মাতামুহুরি উপজেলা ঘোষিত হওয়ায় প্রেসকনফারেন্স ও গণমিছিল

জামিনে মুক্ত হয়ে হাসপাতালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলা থেকে ৭ ইউনিয়নকে পৃথক করে মাতামুহুরি উপজেলা ঘোষিত হওয়ায় ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে প্রেসকনফারেন্স ও গণমিছিলের
আয়োজন করা হয়েছে। ১৭ মে বিকাল ৫ টায় মাতামুহুরি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রেসকনফারেন্সে সাহারবিল, পূর্ব বড় ভেওলা, ভেওলা মানিকচর, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ডেমুশিয়া, বদরখালী ইউনিয়ন নিয়ে মাতামুহুরি উপজেলার প্রজ্ঞাপন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সাবেক সংসদ এডভোকেট হাসিনা আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। চকরিয়া পেকুয়া সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত এমপি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও এ আসনের সাবেক এমপি হাসিনা আহমেদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের দুই মাসের মাথায় মাতামুহুরি উপজেলার চুড়ান্ত প্রজ্ঞাপন জারি করায় ৩ লাখ নারী পুরুষেরে বসবাসের ৭ ইউনিয়ন এখন স্বতন্ত্র মানচিত্রের উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে পারবে। পুর্নাঙ্গ উপজেলার নাগরিক সুবিধা লাভ করবে। এখানে একটি মডেল উপজেলা কমপ্লেক্স নির্মাণ করা হবে।
প্রেসকনফারেন্স শেষে
মাতামুহুরি উপজেলা বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বদরখালী ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বদরখালী ফেরিঘাট ষ্টেশন সংলগ্ন পিউরিয়া শো-রুম এর সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, বক্তব্য শেষে শুকরিয়া আদায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুদ্দিন, আহ্বায়ক, জমিয়তে উলামায়ে পরিষদ কক্সবাজার জেলা শাখা।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী
এসময় উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা
সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন 

জামিনে মুক্ত হয়ে হাসপাতালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

 

মনিরুল আমিন চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলস্থ ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন মতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু।

শুক্রবার (১৫ মে) পবিত্র জুমার নামাজ শেষে উপস্থিত সাধারণ মুসল্লীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন মসজিদের মোতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু।

ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেন কে সভাপতি এবং এনাম হোছাইন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মসজিদ পরিচালনা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১১ সদস্যের এই শক্তিশালী টিম গঠন করা হয়।

কমিটি ঘোষণার সময় মোতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু বলেন,মসজিদের পবিত্রতা রক্ষা,উন্নয়ন কাজ ত্বরান্বিত করা এবং মুসল্লীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই সকলের মতামতের ভিত্তিতে এই স্বচ্ছ কমিটি গঠন করা হয়েছে। আশা করি,নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান,মসজিদের আমানত রক্ষা এবং দ্বীনি কার্যক্রমের প্রসারে তারা সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবেন। এ সময় তারা মসজিদের সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও মুসল্লীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার- ১১

জামিনে মুক্ত হয়ে হাসপাতালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

 

সরওয়ার কামাল মহেশখালী

মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ মে দিনব্যাপী মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মহেশখালী থানার পুলিশ তাদের কে গ্রেফতার করেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জিআর (জেনারেল রেজিস্টার) ও সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বন মামলা, মারামারি, চুরি ও অন্যান্য ফৌজদারি অপরাধে আদালতের পরোয়ানা ছিল।

গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে রয়েছেন আবু সুফিয়ান, জেয়াসমিন আকতার, মোজাফফর আহমদ, শফি আলম, আনছার মিয়া, আহমদ উল্লাহ, আশারফ আলী, রফিক আলম, নুর মোহাম্মদ ও মোঃ দানুল হকসহ মোট ১১ জন। পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

মহেশখালী থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামী, সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান বলেন, “আইনের আওতায় সবাইকে আনতে মহেশখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস, অপরাধ ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।