| ২৯ জুন ২০২৬

মহেশখালীতে কন্টিনজেন্ট পরিদর্শনকালে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনী সহযোগীতা করবে

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনী সহযোগীতা করবে

 

  • সরওয়ার কামাল মহেশখালী

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোঃ মঈনুল হাসান কক্সবাজারের মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন।

২৫ জানুয়ারী রবিবার দুপুরে তিনি মহেশখালী উপজেলার লিডারশীপ হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার সহ নৌ বাহিনীর সদস্যরা। পরে ক্যাম্প মিলনায়তনে নির্বাচনকালীন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার ওসি তদন্ত রতন কুমার শীল, নিবার্চন কর্মকর্তা প্রমূখ।

পরিদর্শনকালে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান বলেন জাতীয় নিবার্চনে নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান উপজেলার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টের নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পেকুয়া বনৌজা সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনী সহযোগীতা করবে
  • এম আবদুল্লাহ আনসারী পেকুয়া কক্সবাজার প্রতিনিধি
    কক্সবাজারের পেকুয়া বনৌজা সড়কের চকরিয়া বরইতলীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ১ জন আহত হয়েছেন। আহত এআসনে মোহাম্মদ শাহেদ (২৫)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নস্থন বানৌজা সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৮) ও একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল (২৫)। নিহত ও আহতরা সবাই মোটরসাইকেল আরোহী।
    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মাহবুব, রাসেল ও আহত শাহেদ ওরা তিনজন মিলে মোটরসাইকেলে করে চকরিয়ায় আসছিলো। মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং পিছনে ছিলেন শাহেদ ও রাসেল। তাদের বহনকারী মোটরসাইকেল চকরিয়া-পেকুয়ার বানৌৈজা সড়কে পৌছালে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এসময় মাহবুব ও রাসেল ও শাহেদ গুরুতর আহত হন।
    পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব ও রাসেলকে মৃত ঘোষনা করেন। এছাড়াও গুরুতর আহত শাহেদকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন।
    চকরিয়া থানার (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে মাহবুব ও রাসেলকে মৃত ঘোষনা করেন। নিহতদের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
    তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান

‎পেকুয়ায় জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর এইচএসসি-২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনী সহযোগীতা করবে


‎নিজস্ব প্রতিনিধি

‎কক্সবাজারের পেকুয়ায় জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎সাংবাদিক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায়, জাহেদ আইসিটি এডুকেশন কেয়ারের প্রধান পরিচালক জাহেদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী , চট্টগ্রামের মঞ্চ নাটক ও টিভি অভিনেতা মো শোয়াইব হোসাইন সৌরভ, চট্টগ্রাম এহসান’স ইংলিশ কেয়ারের পরিচালক এহসান রাফায়ত, জাহেদ আইসিটি এডুকেশন কেয়ারের সহকারি পরিচালক মো শাহ নেওয়াজ, দৈনিক দিনকাল পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জাসেদুল ইসলাম রিয়াদসহ এইচএসসি -২৭ ব্যাচের শিক্ষার্থী ও জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায় ‎সংবর্ধনায় বক্তারা জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর মান ধরে রাখতে সকলকে নির্দেশ দেন ও এডুকেশন কেয়ার এর সফলতা কামনা করেন।

পরে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হাসান শহিদ মুক্তা।

পেকুয়ায় পুত্রবধুর পরকিয়া প্রেমিকের হাতে পিতা খুন!

সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনী সহযোগীতা করবে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় পরকিয়া প্রেমিকের হাতে বয়োবৃদ্ধ পিতা নিহত হয়েছে।
২৬ জুন রাত সাড়ে০৯ টার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের অন্তর্গত “হারুন মাতবরপাড়ার মৃত আব্দু ছত্তরের ছেলে
আবু তাহের(৬৫), ও তার পরিবারের সাথে প্রতিবেশি নুর হোছনের
মোঃ সিফাত(২৬), সহ পরিবারের লোকজনের মারামারির ঘটনা ঘটে। উক্ত মারামারির ঘটনায় মোঃ সিফাত তার হাতে থাকা ধারালো কিরিছ দিয়ে বয়োবৃদ্ধ আবু তাহের(৬৫) এর বাম হাতের কবজির উপরে কুপ মেরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আত্মীয় স্বজন আবু তাহেরকে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে ভিকটিম আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। সংবাদ প্রাপ্ত হয়ে পেকুয়া থানা পুলিশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিম(মৃত) আবু তাহেরের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর মডেল হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে স্থানীয় লোকজন বলেন, নিহত আবু তাহেরের পুত্রবধুর সাথে নুর হোছনের ছেলে সিফাতের পরকিয়ার জের ধরেই সংঘর্ষের ঘটনায় সিফাতের ধারালো কিরিচের কোপেই বৃদ্ধ নিহত হন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।