পেকুয়া বনৌজা সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
অনলাইন ডেস্ক
-
এম আবদুল্লাহ আনসারী পেকুয়া কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া বনৌজা সড়কের চকরিয়া বরইতলীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ১ জন আহত হয়েছেন। আহত এআসনে মোহাম্মদ শাহেদ (২৫)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নস্থন বানৌজা সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৮) ও একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল (২৫)। নিহত ও আহতরা সবাই মোটরসাইকেল আরোহী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মাহবুব, রাসেল ও আহত শাহেদ ওরা তিনজন মিলে মোটরসাইকেলে করে চকরিয়ায় আসছিলো। মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং পিছনে ছিলেন শাহেদ ও রাসেল। তাদের বহনকারী মোটরসাইকেল চকরিয়া-পেকুয়ার বানৌৈজা সড়কে পৌছালে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এসময় মাহবুব ও রাসেল ও শাহেদ গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব ও রাসেলকে মৃত ঘোষনা করেন। এছাড়াও গুরুতর আহত শাহেদকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন।
চকরিয়া থানার (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে মাহবুব ও রাসেলকে মৃত ঘোষনা করেন। নিহতদের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান