লামায় লোকনাথ মন্দিরেরবেলালের হরি এর বাইরে ব্যতিক্রম মামলা চলাচলের রাস্তা দখল: সনাতন ধর্মালম্বী ও সাধারণ মানুষের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক লামা বান্দরবান
বান্দরবান জেলার লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি বউ বাজার এলাকায় দিনেদুপুরে পৌরসভার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে লতিফ আমিনের ছেলে মো.শিমুলের বিরুদ্ধে
এই রাস্তাটি দিয়ে অন্তত ৩০টিরও বেশি পরিবারের সদস্য এবং স্থানীয় শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে আসা ভক্ত ও সাধারণ মানুষজন প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তাটি দখলের প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে খুঁটি স্থাপন করা হয়েছে বলে সরেজমিনে দেখা যায়। এই ঘটনায় এলাকার সনাতনী ধর্মালম্বী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আসন্ন জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির জন্য ফেসিষ্ট আওয়ামী নেতাদের ইন্দোনে জবর দখলের চেষ্টা করা রাস্তাটি লামা পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণাধীন। এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়। এই রাস্তাটি দিয়ে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ছাড়াও শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে যাতায়াত করে ভক্তবৃন্দ দর্শনার্থীরা।
এলাকার বাসিন্দা চিত্ত দাস বলেন,সম্পূর্ণ প্রকাশ্য দিবালোকে জনগুরুত্বপূর্ণ পৌরসভার রাস্তাটিতে খুঁটি স্থাপন করে দখল করার চেষ্টা চালানো হচ্ছে। মন্দিরে যাতায়াতের একমাত্র পথটির এহেন দখল চেষ্টার কারণে সনাতনী ধর্মালম্বী সম্প্রদায়ের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অবৈধ জবর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
স্থানীয়রা বলেন,এই রাস্তা আমাদের বহু বছরের যাতায়াতের পথ। এটি শুধু আমাদের পারিবারিক চলাচলের জন্য নয়,লোকনাথ মন্দিরের প্রধান প্রবেশপথও বটে। দিনের আলোয় এভাবে একটি জনপথ দখল করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষুব্ধ এলাকাবাসী ও মন্দিরে আসা ভক্তবৃন্দ অবিলম্বে পৌরসভার রাস্তা দখল করে বসানো এই খুঁটিগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণের জোর দাবি জানিয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ করে সাধারণ মানুষের এবং মন্দিরের ভক্তদের নির্বিঘ্নে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান
এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়ছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে
এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকতা মো.মঈন উদ্দিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে সমাধান হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।













