বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর দোয়া মাহফিল
কক্সবাজার প্রতিনিধি
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫) এর আয়োজনে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, কক্সবাজার প্রেসক্লাবের জমিদাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো: মাহবুবর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। আজ সারা বাংলাদেশের সকল মানুষ-পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক-সবাই তার সুস্থতার জন্য দোয়া করছেন।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঘিরে গোটা জাতি আজ এক বেদনাবিধুর অবস্থার মধ্যে রয়েছে।
তিনি বন্দি থাকা অবস্থায় নিজের সন্তান হারিয়েছেন। তিনি অনেক নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন, তবুও তাকে নিজের দেশ থেকে সরাতে পারেনি। তার বিরুদ্ধে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, অনেক নির্যাতন হয়েছে।
একটি ভগ্নস্তূপের মতো জেলখানায় তাকে বছরের পর বছর রাখা হয়েছে। তারপরও তাকে এই দেশ ও মাটি থেকে সরানো সম্ভব হয়নি। আজ সারা জাতি তার জন্য দোয়া করছেন।
তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি-আল্লাহ তাকে খুব দ্রুত আরোগ্য দান করেন।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন-কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, দৈনিক ইনকিলাবের অফিস প্রধান শামসুল হক শারেক, কক্সবাজার প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক বেদারুল আলম, সদস্য নুরুল আমিন হেলালী, খোরশেদ আলম হেলালী, সিনিয়র ক্যামরাম্যান মোহাম্মদ মামুন, কালের কন্ঠ মাল্টিমিডিয়ার কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক, সাংবাদিক মো: মোজাম্মেল হক, মো: ফায়সাল রিয়াদ, এশিয়ান টিভির আহসানুল হকসহ আরো অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন-কক্সবাজার ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।















