চকরিয়ায় কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন
মনিরুল আমিন চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষক- কৃষাণীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব ড. মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সচিব লুৎফর রহমান বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষির উন্নয়ন কে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ এখনো কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষির উন্নয়ন করতে হবে। কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা কৃষককে দেওয়া হয় তাকে উদ্ধুদ্ধ করার জন্য যাতে তারা পরবর্তীতে নিজেরাই সেই কাজগুলো করে। কৃষকেরা যাতে উপজেলা কৃষি অফিস এবং ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি অফিসার দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য পরামর্শ নেয়। এ সময় কৃষকেরা তাদের সমস্যার কথাও তুলে ধরে। কোল্ড স্টোরেজ নাই, জলাবদ্ধতা সমস্যা,কৈয়ারবিল ইউনিয়ন নিচু এলাকা,বন্যা হলে ডুবে যায়। তিনি এসব সমস্যা সমাধানের পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার এর উপ-পরিচালক ড.বিমল কুমার প্রামাণিক, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী সহ কৃষি সংশ্লিষ্টরা।
মতবিনিময় শেষে যুগ্ম-সচিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চকরিয়ার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।









