| ১৯ জুন ২০২৬

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা নিতে সরকারি হাসপাতালে আসুন - ডা. মুজিব

পেকুয়ায় স্বাস্থ্যসেবা খাতে নাগরিক পরিবীক্ষণের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পেকুয়ায় স্বাস্থ্যসেবা খাতে নাগরিক পরিবীক্ষণের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বেলাভুমি প্রতিবেদক:

ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস এন্ড ইকুয়ালিটি প্রকল্পের উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা লকিয়াতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্যসেবা খাতে নাগরিক পরিবীক্ষণ ও সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর সকাল ১১ টায় পূর্ব মেহেরনামা লকিয়াতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে। এতে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

নাগরিক ফোরামের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম নুরুল আখতার নিলয়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল আখতার, খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম, হেল্প কক্সবাজার এনজিওর চিফ কো-অর্ডিনেটর আব্দু রহিম বাবু, স্থানীয় সমাজ সেবক ও রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, আহছান উল্লাহ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আবদুল্লাহ আনছারী, উন্নয়নকর্মী রহিমা জন্নাত, সিএইচসিপি রেজাউল করিমসহ প্রমূখ।

নাগরিক ফোরামের সদস্য মাস্টার শাহাদাত হোছাইনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের প্রকল্ল কর্মকর্তা বেদেনা খাতুন, শামীমা ইয়াসমীন, নাগরিক ফোরামের সদস্য মাওলানা আবু ইউসুফ, মাওলানা মুহিবুল্লাহ, রহিমা জন্নাত, আরফাতুল ইসলাম, সাজ্জাদুর রশিদ, আব্দুল্লাহ আল আমিন (তোহা), এম. আমজাদ হোছাইন, মো. আরকান।

প্রোগ্রামের মাধ্যমে নাগরিকরা স্বাস্থ্য সেবাখাতের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের (সিসি) সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। যাতে করে সিসির সেবাদানকারী ও সেবাগ্রহণকারী মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং সেবার মান উন্নত করা হয়।

উক্ত মতবিনিময় সভায় নাগরিকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার টানানো, নরমাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, ইউনিয়ন ভিত্তিক মিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, গর্ভবতী সেবার (এএনসি, পিএনসি) ব্যবস্থা করা, সিসিতে সপ্তাহে কমপক্ষে ২ দিন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিশ্চিত করা। এছাড়া মতামত প্রকাশ করেন কোন রোগের ওষুধ সরবরাহ করা হয় তা লোকজন জানেনা বলে তারা ক্লিনিকে যায়না। বিশেষ করে গ্যাস্ট্রিকের রোগীদের ওষুধের মান বৃদ্ধি করতে মতমত প্রদান করা হয়।

ওয়াহিদুলের আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল চকরিয়ার আদালত চত্বর, এলাকাবাসীর বিশাল মানববন্ধন

পেকুয়ায় স্বাস্থ্যসেবা খাতে নাগরিক পরিবীক্ষণের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাকিবুল হাসান
মাতামুহুরীতে ৭ বছরের নিষ্পাপ শিশু ওয়াহিদুল ইসলামকে বলাৎকারের পর নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবিতে আজ বুধবার (১৭ জুন) উত্তাল হয়ে উঠেছে চকরিয়ার আদালত চত্বর । দুপুরে আসামিদের আদালতে হাজির করার খবর পেয়ে শত শত বিক্ষুব্ধ জনতা ও স্কুলের ছাত্র-ছাত্রী ওয়াহিদুল ইসলামের সহপাঠী আদালত প্রাঙ্গণে জড়ো হন।
এ সময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুনিদের ফাঁসি চাই ওয়াহিদুলের রক্ত বৃথা যেতে দেব না এমন হাজারো স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো আদালত চত্বর।
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একটি ৭ বছরের অবুঝ শিশুকে যেভাবে বলাৎকার ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা এই খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। সন্তানহারা বাবা-মায়ের আহাজারিতে এ সময় উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম লিটনের ছেলে ওয়াহিদুল ইসলাম (৭)। নিখোঁজের দুই দিন পর গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে তার হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে নির্মমভাবে বলাৎকারের পর হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে।
গতকালই স্থানীয় জনতা তিনজন লম্পটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সেখসন থেকে একজন স্বীকার করে তারা তাতে বলাৎকার করে তারপর মেরে ফেলে। আজ পুলিশি পাহারায় আসামিদের আদালতে তোলা হলে জনরোষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চকরিয়া থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ময়নাতদন্তের রিপোর্ট ও সংগৃহীত আলামত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।

​মহেশখালীতে বন বিভাগের অভিযানে মাইকে ঘোষণা দিয়ে হামলা, ৭বনকর্মী আহত

পেকুয়ায় স্বাস্থ্যসেবা খাতে নাগরিক পরিবীক্ষণের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সরকারি বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ৭জন বন কর্মী। অবৈধ দখলদারদের একটি সংঘবদ্ধ চক্র স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দিয়ে উসকানিমূলকভাবে এই হামলা চালায়। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হচ্ছে রেঞ্জ কর্মকর্তা হুমায়ন কবির, বন প্রহরী তুষার সাহা, বন পাহারা দলের সদস্য আক্তার হোসেন, কেরুনতলী বিট কর্মকর্তা আরিফুল ইসলাম, বন কর্মী নজরুল হুদা, বন কর্মী মো: আনোয়ার হোসেন, বন কর্মী নবায়ন চাকমা

 

​১৬ জুন সকাল ১১ টায় শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় মহেশখালী রেঞ্জ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সরকারি ভূমি দখলমুক্ত করতে গেলে অবৈধ দখলদার চক্রটি বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা উচ্ছেদ ঠেকাতে সাধারণ মানুষকে উত্তেজিত করতে স্থানীয় মাইকে ঘোষণা দেয়। মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে বন কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

​মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:

​”সরকারি বনভূমি দখলমুক্ত করতে আমরা সকালে জেএমঘাট এলাকায় অভিযানে যাই। কিন্তু দখলদার চক্রটি পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে উসকানি দেয় এবং বন কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় আমাদের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সোলতান জানান হামলার ঘটনায় বন বিভাগ ও পুলিম কাজ করছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোভারদের দীক্ষাদানের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস

পেকুয়ায় স্বাস্থ্যসেবা খাতে নাগরিক পরিবীক্ষণের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

তাওহিদুল ইসলাম

কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপ ও শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ রোভার স্কাউট গ্রুপের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী “বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ জুন) রোভারদের দীক্ষাদানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ১৪ জুন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই তাঁবুবাসে মোট ১২০ জন রোভার ও স্কাউট অংশগ্রহণ করেন। তিন দিনের এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্প চলাকালে ভোরের পাখি, তাঁবুকলা, অবস্ট্যাকল, বনকলা ও তাঁবু জলসাসহ পাঁচটি চ্যালেঞ্জভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভার ও স্কাউটরা দলগত নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা এবং সেবামূলক মানসিকতার বাস্তব প্রশিক্ষণ লাভ করে।
সমাপনী ও দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা রোভার স্কাউটের সম্পাদক আব্দুল হামিদ, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, পেকুয়া উপজেলা স্কাউটসের কমিশনার নাছির উদ্দীন এবং নূর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈসমাঈল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় সহযোগী সদস্য ও কলেজ রোভার স্কাউট লিডার ড. মোহাম্মদ জাকির হোসেন।
বক্তারা বলেন, রোভার স্কাউটিং তরুণদের মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁবুবাস ও দীক্ষা কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করে।
অনুষ্ঠানে উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভারমেটসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীক্ষা গ্রহণের মাধ্যমে নতুন রোভাররা স্কাউট আদর্শ ও নীতির প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।