চকরিয়ায় জামায়াত নেতার নেতৃত্বে বনের গাছ কাটার অভিযোগ
কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়ন জামায়াত নায়েবে আমীর জুনাইদ সিকদার এর নেতৃত্বে বনের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে,ক্রয়কৃত বাগানের গাছ কাটা হয়েছে বলে জানান জামায়াত নেতা।
স্থানীয় সুত্রে জানা যায়,হারবাং ইউনিয়ন জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর জুনাইদ সিকদারের নেতৃত্বে বনবিভাগের জায়গা থেকে লাখ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ পিচ কাটা গাছ জব্দ করেছে বিট কর্মকর্তারা। জব্দকৃত কাটা গাছ গুলো হারবাং বনবিট অফিসে নিয়ে যাওয়া হয়।
রবিবার (৯ নভেম্বর ) দিবাগত রাতে বনের গাছ কেটে নেওয়ার গোপন সংবাদ পেয়ে হারবাং বিট কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামসহ বন কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০ টি কাটাগাছ জব্দ করা হয়েছে,যার আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে জানা যায়।
এ বিষয়ে হারবাং ইউনিয়ন জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর জুনাইদ সিকদারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,সরকারি কোন গাছ নয়,আমি একজনের কাছ থেকে ক্রয় করেছি। স্থানীয় কুচক্রী মহল আমার সম্মানহানি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে বেড়াচ্ছে বলেও জানান তিনি।
হারবাং বনবিট কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বেলাভূমিকে
বলেন,সরকারি জায়গার গাছ কাটতে বন বিভাগের অনুমতি বা অনাপত্তিপত্র নিতে হবে। বন বিভাগ কর্তৃক মূল্য নির্ধারণ করে নিতে হবে। এসব নিয়ম কানুন না মানলে সেটি অবৈধ হিসেবে গণ্য হবে। আর পাহাড়ের গাছ কাটার বিষয়ে বন বিভাগের কাছে কেউ অনুমতি বা অনাপত্তিপত্র নেয়নি। গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫০ টি গাছ জব্দ করা হয়েছে। অভিযুক্ত জুনাইদ সিকদারসহ অপরাপর সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









