পেকুয়ার গুরামিয়া চৌধুরী জামে মসজিদ ওয়াকফ স্টেটের জমি জবর দখলের প্রশাসনিক তদন্ত শুরু
কক্সবাজারের পেকুয়ায় গুরামিয়া চৌধুরী ওয়াকফ স্টেটের জমি জবর দখল মুক্ত করতে মতোয়াল্লির আবেদনের প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসক সরজমিনে তদন্তে এসেছেন। গতকাল কক্সবাজার জেলা ওয়াকফ হিসাব নিরীক্ষক মো.আল আমিন পেকুয়ায় জবর দখলকৃত গুরামিয়া চৌধুরী জামে মসজিদ ওয়াকফ স্টেটের জমিগুলোর হাল অবস্থা তদন্তে আসেন। জানাযায়, গুরামিয়া চৌধুরী জামে মসজিদ(পাকা) ওয়াকফ স্টেটের মতোয়াল্লী নফিছ ফারুখ চৌধুরী ২১/০৪/২৫ বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বরাবরে লিখিত আবেদনে উল্লেখ করেন, ই,সি নং-১৯৪১৮(গুরামিয়া চৌধুরী জামে মসজিদ ওয়াকফ স্টেটের অধীনে ৪৮৯নং বিএস খতিয়ানের ২৫একর ১২ শতক জমি রয়েছে। তদমধ্যে ৬একর কতিপয় ব্যক্তিরা জবর দখল করে রাখেন। ওয়াকফ সম্পত্তি হতে ওয়াকফ আদেশ ৬৪ধারায় জবর দখল কারীদের উচ্ছেদ করে মতোয়াল্লীকে সম্পতি বুঝিয়ে দিতে আবেদনের প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসন সরজমিনে তদন্তে আসেন।
তারই আলোকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ৩৫৬৬ নং স্মারকে জবর দখল কারী পেকুয়া মৌজার মৃত কালু মিয়ার ছেলে কামাল হোছান, আমির হোছন, মোহাম্মদ সরুর ছেলে আহমদ মিয়া, আহমদ মিয়ার ছেলে আনছার উদ্দিন, মৃত কালু মিয়ার ছেলে মো.ইসমাইল প্রকাশ বাচ্চু, নুরুল আলমের ছেলে মোজাম্মেল হক, কামাল হোছনের ছেলে সাইফুল ইসলামের জবর দখলকৃত জমি সরজমিনে তদন্ত করেন।
এদিকে একই ওয়াকফ স্টেটের একই মতোয়াল্লীর উচ্ছেদ আবেদনের আলোকে ৩৫৬৭ নং স্মারকে পেকুয়া বাজারের জবর দখলকারী মৃত ফারুখ মোহাম্মদ নুরুন নবীর স্ত্রী রুমান আকতার রুম, ফরিদুল আলমের ছেলে মো.সোহেলের মালীকানাধীন সোহেল ইলেক্ট্রনিক্স মৃত সোলতান আহমদের ছেলে মনিরুজ্জামানের মালীকানাধীন জামাল ইন্টারপ্রাইজের বিরুদ্ধে উচ্ছেদ আবেদনের সরজমিনে তদন্ত করেন।
ইতি পূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের স্মারক নং- ১৬.০২.০০০০.২৭.৩১.০০০.০৩/৩৩ সূত্র স্মারক নং ১৬.০২.০০০০.০৩৭.৩১.০০০.০০/৮১, তাং ১৪/০৩/২০২৩ খ্রি: আবেদনটির বিষয়ে কোন প্রতিবেদন পাওয়া না যাওয়ায় ০৪-০৫-২৫ ইং তারিখ মতোয়াল্লীর আবেদনের প্রেক্ষিতে স্মারক নং- ১৬.০২.০০০০.২৭.৩১.০০০.৯৬ সূত্রে জেলা প্রশাসন ও সভাপতি জেলা ওয়াকফ উন্নয়ন কমিটির আদেশে কক্সবাজার জেলা ওয়াকফ পরিদর্শকের কার্যালয়ের ওয়াকফ হিসাব নিরীক্ষক মো. আল আমিন তদন্ত কার্যক্রম করছেন বলে জানাগেছে।















