মহেশখালী উপজেলা বিএনপির নব গঠিত কমিটির নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের পিতা-মাতার কবর জিয়ারত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কক্সবাজারের সূর্য সন্তান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের পিতা-মাতা কবর জিয়ারত করেছেন মহেশখালী উপজেলা বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৫ সেপ্টেম্বর ( জুমাবার) বিকালে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্বনআবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে গাড়ী বহরে শত শত নেতাকর্মী নিয়ে পেকুয়া সিকদার পাড়া কবরস্থানে গিয়ে কবর জিয়ারতে মিলিত হন। এ সময় তারা আলহাজ্ব সালাহ উদ্দীন আহমদের পিতা মৌলভী সাঈদুল হক, মাতা বেগম আয়েশা হকের রুহের মাখফিরাত কামনা করে দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুল কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক হোয়ানক ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল করিম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক চৌধুরী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবের হোসাইন, আবু সরওয়ার রানা, দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, রিয়াদ মোহাম্মদ আরাফাত হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল করিম জয়, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সালাহ উদ্দিন নুরী পিয়ারু, সাধারণ সম্পাদক নুরুল আবছার, হোয়ানক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ কলি সিকদার, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হামেদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক.ম আলমগীর ও সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন, বিএনপি নেতা আকতার কামাল, নাছির উদ্দীন, যুবদল নেতা আব্দুল মোনাফ প্রমূখ। এসময় কয়েক শত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে আবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে নেতাকর্মীরা সালাহ উদ্দিন আহমদের বাসভবন সিকদার পাড়া মরহুম মৌলভী সাঈদুল হক মঞ্জিলে গিয়ে প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সাথে মিলিত হন। এসময় উপজেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির নেতৃত্ববৃন্দের পক্ষে থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। ফটোসেশনসহ বিভিন্ন বিষয়ে আলাপ শেষে সন্ধ্যার দিকে পেকুয়া ত্যাগ করে মহেশখালী চলে আসেন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।















