মহেশখালী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
মহেশখালী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮আগষ্ট সকালে মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার অফিসার ওসি মঞ্জুরুল হক, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন, মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ মান্নান, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বিভিন্ন দপ্তরের মাসিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা উপজেলা পর্যায়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন ও জনগণের সেবা প্রদানে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।











