পেকুয়ায় যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানে মদসহ জুয়ার বিট এজেন্ট আটক
কক্সবাজারের পেকুয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে চোলাই মদসহ আরকানুল ইসলাম(২৪) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এমসয় পরিত্যক্ত স্থান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়ার ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি করে যৌথবাহিনি। একই এলাকার জামাল হোসেনের পুত্র ও অনলাইন জুয়ার বিট এজেন্ট আরকানুল ইসলামকে ছোলাই মদ সহ আটক করে পেকুয়া থানায় হস্তান্তর করেন। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি টহল দল রাজাখালী লালজান পাড়া পৌঁছে জানতে পারে, অস্ত্রটি একটি বন্ধ দোকানের পিছনে পরিত্যাক্ত অবস্থায় রক্ষিত আছে। সেই তথ্যের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে পৌঁছে আরকানুল ইসলাম(২৪) নামের যুবককে ৫০০ গ্রাম চোলাই মদসহ আটক করা হয় এবং দোকানের পিছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো আবস্থায় একটি এলজি অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পূর্ণ করে আসামীকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। পেকুয়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আরকানুল ইসলাম নামের এক যুবককে মদসহ আটক করা হয় এবং পরবর্তীতে দোকানের পিছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে কালো পলিথিনে মোড়ানো আবস্থায় একটি অস্ত্র উদ্ধার করা হয়। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।















