মহেশখালীতে উপজেলা একাডেমিক সুপার ভাইজারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মহেশখালীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা একাডেমিক সুপার ভাইজারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত -১ আগষ্ট মহেশখালী উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির উদ্যোগে মহেশখালী উপজেলা এক্ডেমিক সুপার ভাইজার মোঃ ফজলুল করিম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে সমিতির সভাপতি মোঃ আজিজুল করিমের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা ছিদ্দিক আযাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুবিনুল হক, মাতারবাড়ী মজিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস ফারুকী, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আযাদ, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, কুতুবজোম অফসোর হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মজিদ, কালারমারছড়া শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোলাইমান, হোয়ানক আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জাফর আলম, ধলঘাটা হোসাইনিয়া বদরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুবিনুল হক, হোয়ানক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি দে, বড় মহেশখালী বালিকা দাখিল মাদ্রাসার মাওলানা কামাল উদ্দিন, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা সিরাজুল হক রাসেল, কুতুবজোম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আলী রেজা। অনুষ্ঠানে মহেশখালীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।















