টেকনাফ থানায় হস্তান্তর
সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে দালালসহ আটক-৫৯
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া সীমান্ত দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে কোষ্টগার্ডের অভিযানে ৯ দালালসহ ৫৯জনকে আটক করা হয়েছে। আটককৃতদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।
কোস্ট গার্ড সুত্র জানায়, ৫জুন মধ্যরাতে শাহ পরীরদ্বীপ ও বাহারছড়া সীমান্ত এলাকার বঙ্গোপসাগরে পৃথক অভিযান চালিয়ে ৯জন দালাল ও ৫০জন অবৈধভাবে মালেশিয়াগামীকে উদ্ধার করা হয়।
মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত ব্যাক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ৯ দালাল সহ ৫০ জন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











