পেকুয়ায় পাহাড় খেকোর বিরুদ্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদক
পেকুয়ায় পাহাড় খেকোদের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার টৈটং ইউনিয়নের গোদিকাটা এলাকায় বাগান সমেত পাহাড় কাটার অভিযোগে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান
অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে বলেন পাহাড় কাটা বন্ধ করে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর জড়িতদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম নুরুল আক্তার নিলয় ও পেকুয়া থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম আরো বলেন, টৈটং গুদিকাটা এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। তদন্তপূর্বক মালিকানা চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও পরিবেশ আইনে মামলা করা হবে।


















