| ২৪ জুন ২০২৬

চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন প্রাত্যাশীদের দৌড়ঝাপে কে এগিয়ে

চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন প্রাত্যাশীদের দৌড়ঝাপে কে এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হলেও জামায়াত এনসিপি সহ কয়েকটি দল সংস্কারের যৌক্তিকতার জোরালো আওয়াজ তুলেন, কিন্তু অন্তর্বর্তী সরকার রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন শেষ করার প্রত্যয় ব্যক্ত করছে বারবার। নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীরা ও তাদের সমর্থকরা ইতি মধ্যে মাঠ সরগরম করে তুলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) ও জামায়াত ইসলামীর মনোনয়ন প্রত্যাশীরা এবং তাদের অনুসারী নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান, প্রচারণায়, বিভিন্ন কৌশলে তৎপরতা চালাচ্ছেন। অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরাও নিজেদের মতো করে মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
এ ছাড়া এবি পাটি থেকে ও সব আসনে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন দলীয় সূত্রে জানাগেছে । বিভিন্ন আসনে এর বাইরেও গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দলের পক্ষ থেকে কেউ কেউ প্রার্থী হওয়ার জন্য দৌড়ে আছেন।
২০দলীয় জোটের শরীক হিসেবে দীর্ঘদিন বিএনপি জামায়াত আওয়ামী বিরোধী রাজনীতি করে আসলেও ৫আগষ্টের পর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্ধী হয়ে ওঠায় ভোটের মাঠে পৃথক হিসেব কষতে শুরু করেছে দুদলই। জুলাই গণ-অভূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলার সব আমনে বিএনপি ও জামায়াত পৃথক সমাবেশ করে নির্বাচনী শোডাউন দেখিয়েছে। বোদ্ধা মহলের ধারণা কোন দলের সমাবেশে বেশি লোক জড়ো করা হয়েছে, তার প্রতিযোগিতা দেখানোর চেষ্ঠা ছিল দল দুটির নেতাকর্মী সমর্থকদের মধ্যে।

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এই আসনের সাবেক ৩বারের এমপি ও যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বিএনপির নির্ধারিত প্রার্থী হিসেবে ধরে নিয়েই স্থানীয় দলীয় নেতাকর্মীদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তাঁর স্ত্রী এ আসনের সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ ও সালাহউদ্দিন-হাসিনা আহমেদ দম্পতির বড় ছেলে ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়র সাইদ ইব্রাহীম আহমদ প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তার অবর্তমানে এডভোকেট হাসিনা আহমদকে ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপিকে বিশাল ব্যবধানে পরাজিত করায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চকরিয়া পেকুয়া আসনে তার থেকে তার স্ত্রীকে জনগন বেশী ভোট দিয়ে থাকেন আবার অনেকে বলছেন তার সন্তান আসলে তাকে নাকি আরো বেশী ভোট দিবেন এমন বক্তব্যের পর এ আসনে বি.এনপির প্রার্থী আসলে কে হচ্ছেন তা নিয়ে তিন জনের নাম শুনা যাচ্ছে। আগামী নির্বাচনে এই আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুককে জামায়াতের প্রার্থী ঘোষণা করায় তিনি সবার আগে অনেকটা গণ সংযোগ চালাচ্ছেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভিপি নুর সিনিয়র নেতাদের নিযে চকরিয়া পেকুয়ার পথ সভায় আবদুল কাদের প্রাইমকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। তিনিও নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রচার কাজে সুবিধার্থে চকরিয়া উপজেলা সদরে অফিসও চালু করেছেন।
জাতীয় পার্টি (এরশাদ) থেকে ডুলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি।
জাতীয় পার্টি(জিএম কাদের) থেকে সামশুল আলমের নাম শুনা যাচ্ছে। জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি, সাবেক জেলা পরিষদ চেয়াম্যান সালাহউদ্দিন মাহমুদ এ বারের সংসদ আসনে প্রার্থী হতে পারেন বলেন বলে আলোচনা শুনা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মো.সাজ্জাদ হোছাইন প্রার্থী হচ্ছেন বলে জানান। তার শিক্ষাগত যোগ্যতা বিএ।
বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাও.হাবিবুল গনি বুখারী প্রার্থী হচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। তার শিক্ষাগত যোগ্য মাষ্টার্স।
এবি পার্টি থেকে দলের কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সম্পাদক মো. আবদুল ওয়াহেদ প্রার্থী হচ্ছেন। সাবেক এ শিবির নেতা ইংরেজী সাহিত্যে বিএ(অনার্স) এম ডিগ্রীধারী।
আওয়ামীলীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারা অনেকটা অনিশ্চিত হওয়ায় মুল লড়াই হবে বিএনপি জামায়াতের মাঝে এমন প্রত্যাশা সাধারন ভোটার ও রাজনৈতিক বোদ্ধা মহলের।
জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার সাথে কথা বলে জানাযায়, এবারের নির্বাচনে তাদের ভোটার বেড়েছে বলে জয়ী হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তবে দলটি পিআর পদ্ধতিতে ও প্রয়োজনীয় সংস্কারের দাবীতে এখনো অনড় থাকলেও দলীয় নেতাকর্মীরা নির্বাচনী আমেজেই চলছে একেবারে প্রান্তিক ভোটারদের কাছে।
চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মোবারক আলীকে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী হিসেবে তারা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতা করার মতো প্রার্থী এবারের নির্বাচনী মাঠে দেখতে পারছেনা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের কাছে জানতে চাইলে তিনিও বলেন, সালাহউদ্দিন আহমদ এ আসন থেকে বারা নির্বাচিত হয়েছেন। যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব পালনকালে ব্যাপক উন্নয়ন করেছেন। তার জনপ্রিয়তায় ভর করে তার সহধর্মীনিকেও এ আসনের মানুষ বিপুল ভোটে এমপি নির্বাচন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদ দলের শীর্ষ নেতৃত্ব পরিষদে দায়িত্ব পালন করায় মানুষের তার প্রতি আরো আস্থা আরো বেড়েছে।

৬ মাস যাবত ধাপিয়ে বেড়াচ্ছে এই নারী!

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী নারী আটক

চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন প্রাত্যাশীদের দৌড়ঝাপে কে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীকে আটক করে পেকুয়া থানা পুলিশ। আটককৃত নারীর নাম হাছিনা আক্তার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাছবাড়িয়া এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম ও বুলু আরার মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে মগনামা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও পরিষদের সকল সদস্য সচিবকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছিল। দুজন ইউপি সদস্যকে ৫ মিনিটের ভিতর তার বাসায় গিয়ে দেখা করা চাল বিতরণের সময় বিভিন্ন অযুহাত দাড় করিয়ে চাল হাতিয়ে নেয়া বিভিন্ন অনিয়ম ও ব্যক্তিগত দূর্বলতা খুঁজে হয়রানি করা অভিযোগ রয়েছে ওই নারীর বিরুদ্ধে।
ওই নারী চন্দনাইশ থেকে পেকুয়ার মগনামা লঞ্চ ঘাটের পাশে রিদুয়ান নামক এক ব্যক্তির ভাড়া বাসায় ৬ মাস পূর্ব থেকে দুটি বাচ্চা সহ বসবাস করে আসছেন। তার স্বামী সেনা কর্মকর্তা দুবাই মিশনে আছেন তিনি এখানে ডিজিএফআইয়ের দায়িত্বে আছেন এমন পরিচয় দিয়ে আসছিলেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ওই নারীর চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ওই নারী ভুয়া পরিচয় ব্যবহার করছেন বলে নিশ্চিত হন তিনি। পরে মঙ্গলবার রাতে তাকে ইউনিয়ন পরিষদে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অধিকাংশ ইউপি সদস্যদের এই নারী কোনো এক দূরভী মিশন বাস্তবায়নের হীন প্রচেষ্টারত ছিলেন কিনা খতিয়ে দেখা দরকার। তাকে দিয়ে এখানে কোন দূষ্ঠ চক্র খেলছে কিনা তাও তদন্ত করার প্রয়োজন আছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন প্রাত্যাশীদের দৌড়ঝাপে কে এগিয়ে

মনিরুল আমিন.চকরিয়া

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ২ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে মূল্যবান শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

প্রধান শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন জানান,চোরেরা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ল্যাপটপ,প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা,ইন্টারনেট রাউটার,ছাত্র-ছাত্রীদের খেলার সরঞ্জামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। আজ সকালে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান চুরির ঘটনা ঘটেছে।

এ চুরির ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ৪ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন,এ বিষয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে শুধু সরকারি সম্পদের ক্ষতি হয়নি,বরং কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আম-কাঁঠাল নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পরদিন নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন প্রাত্যাশীদের দৌড়ঝাপে কে এগিয়ে

বাহার উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় কাজল রেখা (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মেয়ে। চলতি বছরের ৩১ জানুয়ারি উপজেলার মুরাপাড়া এলাকার রাজু ইসলাম রানার সঙ্গে তার বিয়ে হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বিশেষ করে বিয়ের সময় দেওয়া স্বর্ণালঙ্কার বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে প্রায় ১৫ দিন আগে কাজল রেখা বাবার বাড়িতে চলে যান।
নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাবার বাড়ি থেকে আম ও কাঁঠাল নিয়ে তিনি শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন শনিবার বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।

নিহতের ছোট ভাই রাকিবুল ইসলাম অভিযোগ করেন, আমার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।