পেকুয়ায় ধরার আয়োজনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে কক্সবাজারের পেকুয়ায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র আয়োজনে শোকর্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ১২ টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পৃথক অনুষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধরা পেকুয়া উপজেলার আহবায়ক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক শিক্ষানুরাগী মো. ছফওয়ানুল করিম, পেকুয়া বালিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুল করিম ,পেকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ,লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক এম আজম উদ্দিন,ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর দেলওয়ার হোসাইন। পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন দুলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার আরবি প্রভাশক মাওলানা রিদুয়ানুল হক। এসময় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের আশু রোগ মুক্তি ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশীদ, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম,বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক চৌধুরী ও শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















