| ২৪ জুন ২০২৬

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

Oplus_131072

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার প্রেসক্লাব।
২২ অক্টোবর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন কক্সবাজার প্রেসক্লাবের নেতারা।

স্মারকলিপি প্রদানকালে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, দেশের পর্যটন রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজার এখনও শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। অথচ কক্সবাজার এখন বাংলাদেশের একটি পর্যটন নগরী নয় শুধু , এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ব্যবসা, অর্থনীতি ও আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু হিসেবে। কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবী দীর্ঘদিনের। এখনো পর্যন্ত এই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বাস্তব উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো আব্দুল মান্নান বলেন, কক্সবাজারে অবশ্যই একটি প্রযুক্তি নির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন রয়েছে। কক্সবাজার একটি অর্থনৈতিক ভাবে সম্ভাবনাময় জেলা। এই গুরুত্ব বিবেচনা করে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থপনের জন্য প্রধান উপদেষ্টা সহ সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জেলা প্রশাসক প্রতিশ্রæতি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় কক্সবাজার জেলার অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা– এই তিন ধারা একসঙ্গে বিবেচনায় এনে বাংলাদেশ সরকার এখানে মানুষকেন্দ্রিক ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করছে।
কক্সবাজারের জনসংখ্যা ২৬ লাখের বেশি এবং পৃথিবীর সর্ববৃহৎ শরনার্থী শিবির কক্সবাজারে অবস্হিত যেখানে বসবাস করছে ১৩ লাখ রোহিঙ্গা শরনার্থী। কক্সবাজারে রয়েছে অসীম প্রাকৃতিক সম্পদ, সমুদ্র অর্থনীতি ও সম্ভাবনাময় মানুষ। এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে দেশের বৃহৎ বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে মাতারবাড়ীতে। এসবের পাশাপাশি কক্সবাজারে সাড়ে তিন লাখ কোটি টাকার বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

বিশাল অর্থনৈতিক কর্মকান্ড চলমান থাকলেও কক্সবাজারে উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই। সরকারী একটি বিশ্ববিদ্যালয় কলেজ থাকলেও উচ্চ শিক্ষার জন্য প্রতি বছর হাজারো শিক্ষার্থীদের চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয়। অথচ অর্থনৈতিক সীমাবদ্ধতার শিকার এবং দরিদ্র ঘরের সন্তানেরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এরিই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন থেকে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা।

ইতোপূর্বে ২০২৩ সালে অক্টোবর মাসে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই সুপারিশে ভৌগলিক দিক চিন্তাকরে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টিতে চারটি বিশেষ বিষয় অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছিল ইউজিসি।

মঞ্জুরি কমিশনের সুপারিশে কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে চারটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে।
সেগুলো হলো: ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্র বিজ্ঞান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্য বিজ্ঞান। কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি বিশ্ববিদ্যালয়ের অপরিহার্যতা রয়েছে। অর্থনৈতিক ভাবে সম্ভাবনাম কক্সবাজারে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কক্সবাজারের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, যা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এ ছাড়া প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান, মৎস্য, পরিবেশ, পর্যটন সহ প্রযুক্তির ব্যবহার ও গবেষণার মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম কারিগরি জ্ঞান এবং উদ্ভাবনী সক্ষমতায় সমৃদ্ধ হবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই অঞ্চলের অর্থনৈতিকসহ সার্বিক বিষয়ে বিবেচনা করে কক্সবাজারে একটি পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আবেদন করেন কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু নির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, মোয়াজ্জেম হোসেন সাকিল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান অনেক নেতৃবৃন্দ।

৬ মাস যাবত ধাপিয়ে বেড়াচ্ছে এই নারী!

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী নারী আটক

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীকে আটক করে পেকুয়া থানা পুলিশ। আটককৃত নারীর নাম হাছিনা আক্তার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাছবাড়িয়া এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম ও বুলু আরার মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে মগনামা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও পরিষদের সকল সদস্য সচিবকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছিল। দুজন ইউপি সদস্যকে ৫ মিনিটের ভিতর তার বাসায় গিয়ে দেখা করা চাল বিতরণের সময় বিভিন্ন অযুহাত দাড় করিয়ে চাল হাতিয়ে নেয়া বিভিন্ন অনিয়ম ও ব্যক্তিগত দূর্বলতা খুঁজে হয়রানি করা অভিযোগ রয়েছে ওই নারীর বিরুদ্ধে।
ওই নারী চন্দনাইশ থেকে পেকুয়ার মগনামা লঞ্চ ঘাটের পাশে রিদুয়ান নামক এক ব্যক্তির ভাড়া বাসায় ৬ মাস পূর্ব থেকে দুটি বাচ্চা সহ বসবাস করে আসছেন। তার স্বামী সেনা কর্মকর্তা দুবাই মিশনে আছেন তিনি এখানে ডিজিএফআইয়ের দায়িত্বে আছেন এমন পরিচয় দিয়ে আসছিলেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ওই নারীর চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ওই নারী ভুয়া পরিচয় ব্যবহার করছেন বলে নিশ্চিত হন তিনি। পরে মঙ্গলবার রাতে তাকে ইউনিয়ন পরিষদে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অধিকাংশ ইউপি সদস্যদের এই নারী কোনো এক দূরভী মিশন বাস্তবায়নের হীন প্রচেষ্টারত ছিলেন কিনা খতিয়ে দেখা দরকার। তাকে দিয়ে এখানে কোন দূষ্ঠ চক্র খেলছে কিনা তাও তদন্ত করার প্রয়োজন আছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

মনিরুল আমিন.চকরিয়া

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ২ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে মূল্যবান শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

প্রধান শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন জানান,চোরেরা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ল্যাপটপ,প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা,ইন্টারনেট রাউটার,ছাত্র-ছাত্রীদের খেলার সরঞ্জামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। আজ সকালে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান চুরির ঘটনা ঘটেছে।

এ চুরির ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ৪ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন,এ বিষয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে শুধু সরকারি সম্পদের ক্ষতি হয়নি,বরং কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আম-কাঁঠাল নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পরদিন নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

বাহার উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় কাজল রেখা (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মেয়ে। চলতি বছরের ৩১ জানুয়ারি উপজেলার মুরাপাড়া এলাকার রাজু ইসলাম রানার সঙ্গে তার বিয়ে হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বিশেষ করে বিয়ের সময় দেওয়া স্বর্ণালঙ্কার বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে প্রায় ১৫ দিন আগে কাজল রেখা বাবার বাড়িতে চলে যান।
নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাবার বাড়ি থেকে আম ও কাঁঠাল নিয়ে তিনি শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন শনিবার বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।

নিহতের ছোট ভাই রাকিবুল ইসলাম অভিযোগ করেন, আমার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।