পেকুয়ার মগনামার রাহির এমবিবিএস ডিগ্রী অর্জন
পেকুয়া উপজেলার মগনামা মটকা ভাঙ্গার কৃতি সন্তান রিজওয়ানা আবেদীন রাহি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজ চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে সফলভাবে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন।
ডা. রিজওয়ানা আবেদীন রাহি উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন যেন মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তার পিতা জয়নাল আবেদীন চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা রাহেলা ইয়াসমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা মা তার এই সাফল্যে গর্বিত এবং আগামীর প্রতিটি ধাপে তার সর্বোচ্চ সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেন।














