| ১৫ জুন ২০২৬

প্রধান মন্ত্রীর জনসভার স্থান ও পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনে-জেলাপ্রশাসক

প্রধান মন্ত্রীর জনসভার স্থান ও পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনে-জেলাপ্রশাসক

নিজস্বপ্রতিবেদক 

পেকুয়া পৌর ভবন, মাতামুহুরি উপজেলা কমপ্লেক্স ভবন ভিত্তি প্রস্তর উপলক্ষে জন সভার সম্ভাব্য স্থান পরিদর্শন করতে এসেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান। এসময় দুই উপজেলার ইউএনও, ওসি সহ সরকারি কর্মকর্তারা গণ ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছাফওয়ানুল করিম।
ছাফওয়ানুল করিম বলেন, পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য জায়গা হিসেবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের জায়গাটি পরিদর্শন করেন। একইভাবে পেকুয়া পৌর ভবন, মাতামুহুরি উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর উপলক্ষে জনসভার সম্ভাব্য জায়গা হিসেবে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ, শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স ( স্টেডিয়াম) পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান।

পেকুয়ায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

প্রধান মন্ত্রীর জনসভার স্থান ও পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনে-জেলাপ্রশাসক

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের পেকুয়া পৌরসভার মৌলভী পাড়া এলাকার মৌলভী বাড়িস্থ পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পেকুয়া পৌরসভার মৌলভী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইররাত জন্নাত স্থানীয় বাসিন্দা খোকনের ২ বছর বয়সী সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ে সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৪

প্রধান মন্ত্রীর জনসভার স্থান ও পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনে-জেলাপ্রশাসক

নিজস্ব প্রতিবেদক
‎কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি – বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।

আহতরা হলেন, পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারের ২ সদস্য পাখি বেগম (৫৫) এবং রামিম (১০)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এস আলম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানাযায় হাসপাতালে নেওয়ার পথে দুজনেই মারা যান।

‎অপর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি থানায় নিয়ে আসা হয়েছে । পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোনায়েম ইসলাম চৌধুরী

প্রধান মন্ত্রীর জনসভার স্থান ও পেকুয়া পৌর ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শনে-জেলাপ্রশাসক

মনিরুল আমিন

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সুযোগ্য পুত্র,বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক মোনায়েম ইসলাম চৌধুরী।

সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত মোনায়েম ইসলাম চৌধুরী। শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত এই নেতার হাতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল রবিবার (১৪ জুন) জারি করা এক স্মারকে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

স্মারকে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোনায়েম ইসলাম চৌধুরী। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি সদস্য ফরিদুল আনোয়ার,অভিভাবক প্রতিনিধি সদস্য সালামত উল্লাহ দায়িত্ব পেয়েছেন।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর মোনায়েম ইসলাম চৌধুরী বলেন,কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের,তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।