পেকুয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান
পেকুয়া অফিস
কক্সবাজারের পেকুয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পণ্যসামগ্রীর গুনগত মান নিয়ন্ত্রন সহ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে পেকুয়া বাজার ও পেকুয়া চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এস এম নুরুল আক্তার নিলয়েরর নেতৃত্বে পেকুয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর।
অভিযানে মূল্য তালিকা না থাকা, পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়সহ নানা অনিয়ম খতিয়ে দেখা হয়। এসময় পৃথক অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে শতর্কতামুলক
মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে রমজান উপলক্ষে অতিচাহিদাসম্পন্ন সামগ্রীর মুল্য অস্বাভাবিক বৃদ্ধি করা, নিম্নমানের সামগ্রী মওজুদ করে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম নুরুল আক্তার নিলয় বলেন, দ্রব্যমূল্য উর্ধগতি নিয়ন্ত্রণ পণ্যের গুনগতমান যাচায়বাচায়ে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।









