| ১৮ মে ২০২৬

পেকুয়া পৌরসভার প্রজ্ঞাপন প্রকাশ

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া মৌজা এবং মেহেরনামা মৌজার অংশ বিশেষ
নিয়ে পৌরসভা গঠনের লক্ষ্যে ২৪ মার্চ মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার প্রজ্ঞাপন প্রকাশ বলে স্থানীয় লোকজন মনে করেন।
প্রকাশিত পেকুয়া মৌজা ও মেহেরনামা মৌজার পৌর সীমানার ট্রেস ভূক্ত দাগ অনুযায়ী পেকুয়া ইউনিয়নের ১নং,২নং,৩নং,৪নং,৫নং ৬নং ও ৭নং ওয়ার্ডের তেলিয়াকাটা পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এস.আর.ও. নং ৭৪-আইন/২০২৬ অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩ এর উপ-ধারা (১) অনুযায়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্ভুক্ত নির্ধারিত পল্লী এলাকা সমূহকে শহর এলাকা হিসেবে ঘোষণা করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আইনটির ধারা ৩ এর উপ-ধারা (৩) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এই প্রস্তাবের বিরুদ্ধে সরকারের নিকট লিখিত আপত্তি থাকলে উত্থাপন করতে পারবেন।

এছাড়া উপ-ধারা (৪) অনুযায়ী সরকার উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব আশফিকুন নাহার।
এদিকে, সরকার গঠনের এক মাসের মধ্যে পেকুয়া পৌরসভা বাস্তবায়নের ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে  দ্রুততম সময়ে পেকুয়া পৌরসভা বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।
পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহেশখালীতে মাদকবিরোধী অভিযান! যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

 

সরওয়ার কামাল মহেশখালী

মহেশখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৭ মে (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকুরিয়াপাড়া পাহাড়তলী এলাকায় মোবাইল কোর্ট অ*ভি*যান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে এক যুবককে ০৩ (তিন) পিস ইয়াবা ও গাজা সেবনরত অবস্থায় আ*ট*ক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ -এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

মাতামুহুরি উপজেলা ঘোষিত হওয়ায় প্রেসকনফারেন্স ও গণমিছিল

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলা থেকে ৭ ইউনিয়নকে পৃথক করে মাতামুহুরি উপজেলা ঘোষিত হওয়ায় ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে প্রেসকনফারেন্স ও গণমিছিলের
আয়োজন করা হয়েছে। ১৭ মে বিকাল ৫ টায় মাতামুহুরি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রেসকনফারেন্সে সাহারবিল, পূর্ব বড় ভেওলা, ভেওলা মানিকচর, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ডেমুশিয়া, বদরখালী ইউনিয়ন নিয়ে মাতামুহুরি উপজেলার প্রজ্ঞাপন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সাবেক সংসদ এডভোকেট হাসিনা আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। চকরিয়া পেকুয়া সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত এমপি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও এ আসনের সাবেক এমপি হাসিনা আহমেদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের দুই মাসের মাথায় মাতামুহুরি উপজেলার চুড়ান্ত প্রজ্ঞাপন জারি করায় ৩ লাখ নারী পুরুষেরে বসবাসের ৭ ইউনিয়ন এখন স্বতন্ত্র মানচিত্রের উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে পারবে। পুর্নাঙ্গ উপজেলার নাগরিক সুবিধা লাভ করবে। এখানে একটি মডেল উপজেলা কমপ্লেক্স নির্মাণ করা হবে।
প্রেসকনফারেন্স শেষে
মাতামুহুরি উপজেলা বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বদরখালী ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বদরখালী ফেরিঘাট ষ্টেশন সংলগ্ন পিউরিয়া শো-রুম এর সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, বক্তব্য শেষে শুকরিয়া আদায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুদ্দিন, আহ্বায়ক, জমিয়তে উলামায়ে পরিষদ কক্সবাজার জেলা শাখা।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী
এসময় উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা
সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন 

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

 

মনিরুল আমিন চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলস্থ ছোঁয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন মতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু।

শুক্রবার (১৫ মে) পবিত্র জুমার নামাজ শেষে উপস্থিত সাধারণ মুসল্লীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন মসজিদের মোতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু।

ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেন কে সভাপতি এবং এনাম হোছাইন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মসজিদ পরিচালনা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১১ সদস্যের এই শক্তিশালী টিম গঠন করা হয়।

কমিটি ঘোষণার সময় মোতোয়াল্লী মোঃ মিজানুর রহমান মিরু বলেন,মসজিদের পবিত্রতা রক্ষা,উন্নয়ন কাজ ত্বরান্বিত করা এবং মুসল্লীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই সকলের মতামতের ভিত্তিতে এই স্বচ্ছ কমিটি গঠন করা হয়েছে। আশা করি,নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান,মসজিদের আমানত রক্ষা এবং দ্বীনি কার্যক্রমের প্রসারে তারা সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবেন। এ সময় তারা মসজিদের সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও মুসল্লীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।