প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ১২:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহেশখালীতে মাদকবিরোধী অভিযান! যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

 

সরওয়ার কামাল মহেশখালী

মহেশখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৭ মে (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকুরিয়াপাড়া পাহাড়তলী এলাকায় মোবাইল কোর্ট অ*ভি*যান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে এক যুবককে ০৩ (তিন) পিস ইয়াবা ও গাজা সেবনরত অবস্থায় আ*ট*ক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ -এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন