স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
এইচ, এম শহীদুল ইসলাম
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে গলায় ছুরি ধরে অপহরণের পর ধর্ষণের অভিযোগে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পেকুয়া থানা সূত্রে জানাযায় সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় সালাউদ্দিন ব্রিজের সামনে থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থী শীলখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় অভিযুক্ত যুবক মোহাম্মদ আবিদ (১৯) ও তার দুই সহযোগী গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে একটি টমটম অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অভিযুক্তরা ভুক্তভোগীকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করছে। পরে পেকুয়া চৌমুহনী এলাকায় একটি পরিবহণ কাউন্টারের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মোহাম্মদ আবিদকে আটক করেন। অভিযুক্ত আবিদের বাড়ি পেকুয়া সদর গোয়াখালী বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেছেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওই মামলায় অভিযুক্ত মোহাম্মদ আবিদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।’















