| ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কাংখিত চিকিৎসা সেবা প্রাপ্তির আশা

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯চিকিৎসকের যোগদান

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯চিকিৎসকের যোগদান

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৯ জন চিকিৎসক যোগদান করেছেন। দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট কাটিয়ে এখন থেকে রোগীরা আরও উন্নত ও নিয়মিত চিকিৎসা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি ৪৮তম বিসিএস থেকে সাতজন, ২৭তম বিসিএস থেকে একজন এবং একজন মেডিসিন কনসালটেন্টসহ মোট নয়জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন ও অভিজ্ঞ চিকিৎসকদের এই সমন্বয়ে উপজেলা স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দীর্ঘদিন চিকিৎসক সংকটের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে জরুরি সেবা, বিশেষজ্ঞ পরামর্শ এবং নিয়মিত চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি ছিল বেশি। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে এসব ঘাটতি হবে বলে আশা করা হচ্ছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুজিবুর রহমান জানান, নবীন ও প্রবীণ চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, চিকিৎসক সংকট দূর হওয়ার মাধ্যমে এখন থেকে পেকুয়ায় স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।
২৭ তম বিসিএস থেকে দীর্ঘ আইনী লড়াইয়ের পর সদ্য যোগদান করা ১৩৯ জন চিকিৎসকের এক জন ডা.বেলাল উদ্দিন হায়দার বলেন, সুচিকিৎসা নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করবেন।

রমজানে নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯চিকিৎসকের যোগদান

 

সরওয়ার কামাল মহেশখালী

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা ও জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি ও সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার পবিত্র রমজানের প্রস্তুতি ও ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার এবং বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান-মাহমুদ-ডালিম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজার ব্যবস্থাপনা, পণ্যের মান ও মূল্য তদারকির পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পণ্যের মূল্য তালিকা ও লাইসেন্স যাচাই করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মান ও মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের দিকনির্দেশনা দেন।

পাশাপাশি তিনি সড়কে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, টমটম, মিশুক ও ট্রাক ইত্যাদি যানবাহনের লাইসেন্স এবং ফিটনেস সনদ তদারকি করেন। এ সময় অপ্রাপ্তবয়স্ক চালকরা যাতে অটোরিকশা, টমটম বা মিশুক পরিচালনা না করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করা হয়।

ইউএনও ইমরান-মাহমুদ-ডালিম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। তিনি বলেন, “পবিত্র মাহে রমজানে যাতে কোনো ভোক্তা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন এবং সড়কে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে, সেজন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থেই এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এই তৎপরতা বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুতে এমপি আলমগীর ফরিদের শোক প্রকাশ

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯চিকিৎসকের যোগদান

নিজস্ব প্রতিবেদক
কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে বদরখালী এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একটি শিশুর অকাল মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দুর্ঘটনার সময় তার গাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিল। তবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিবৃতিতে এমপি আলমগীর ফরিদ বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শিশুটির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন, “ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মহান রাব্বুল আলামিন যেন শিশুটিকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।”

সাংবাদিক সহ বিভিন্ন মহলের নিন্দা

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯চিকিৎসকের যোগদান

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বালুর পয়েন্ট এলাকায় সিনিয়র
তিন সাংবাদিক সংবাদ সংগ্রহে গেলে চিহ্নিত বালু পাচারকারী সংবাদ সংগ্রহে বাঁধা দিয়ে তাদের ওপর হামলার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায়
দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এবং দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয় কয়েকজন বালু পাচারকারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে বালু পাচারকারীরা সশস্ত্র সন্ত্রাসীদের সংঘবদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর
হামলা করে ।

হামলায় একজন সাংবাদিকের হাত ভেঙে যায় এবং অপর দুইজনও আহত হন। স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় বিভিন্ন মহলের নিন্দার পক্ষ থেকে নিন্দার ঝড় উঠেছে।