প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:০১ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুতে এমপি আলমগীর ফরিদের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে বদরখালী এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একটি শিশুর অকাল মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দুর্ঘটনার সময় তার গাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিল। তবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিবৃতিতে এমপি আলমগীর ফরিদ বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শিশুটির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন, “ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মহান রাব্বুল আলামিন যেন শিশুটিকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।”

প্রিন্ট করুন