সালাহউদ্দিন যেন এ যুগের হ্যামিলনের বাঁশিওয়ালা
গণসংযোগ পথসভায় সাধারণ মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের প্রচারনায় স্থানীয় লোকজনের ঢল জনস্রোতে রূপ নিচ্ছে।

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে গণসংযোগ পথ সভার সংখ্যাও বাড়ছে। নিজের আসন ছাড়াও কক্সবাজার ৪ উখিয়া টে্কনাফের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে উখিয়া কোটবাজারে জনসভায় যোগদান করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেখানেও তাকে ঘিরে জনস্রোত সৃষ্টি হয়। গত ৪ ফেব্রুয়ারী ওই জন সভায় যোগদানকালে রাস্তার দুপাশে নারী পরুষের উপচে পড়া ভীড় দেখা যায়। সমাবেশ স্থলে পৌঁছাতে দীর্ঘ সময় ক্ষেপন হয় বাড়তি জনঝট পেরোতে।

স্থানীয় লোকজনের ভাস্য মতে চকরিয়া পেকয়ার যেদিকে যান, সেদিকেই সাধারণ মানুষের ঢল পড়ে। যে রাস্তা দিয়ে যাচ্ছেন ঘর থেকে নারী পুরুষ বেরিয়ে আসছেন একনজর দেখার জন্য। যেখানে কথা বলছেন সেখানে আগে থেকে নারী পুরুষের ব্যাপক সমাগম সহ দীর্ঘ অপেক্ষায় থাকছেন প্রিয় নেতার কথা শুনার জন্য।
তার জনসংযোগের বিশাল স্রোত দেখে অনেকে বলছেন সালাহউদ্দিন এ যুগের হ্যামিলনের বাঁশিওয়ালা।
চকরিয়া -পেকুয়ার জনসমর্থনের স্রোত দিন দিন আরও বেগবান হচ্ছে।
আজ তিনি চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পহরচাঁদা হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজ পাড়া, গোবিন্দপুর পশ্চিম পাড়া, গোবিন্দপুর পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, সর্দারপাড়া, সিকদার পাড়া ও মৌলভীপাড়ায় গণসংযোগ করেন।
এসময় স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন। করমর্দন, শুভেচ্ছা জানান আর তার উপস্থিতিতেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
প্রবীণ থেকে তরুণ—সবার চোখেমুখেই তাকে ঘিরে প্রত্যাশা ও আস্থার বয়ান।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর তারা প্রিয় নেতাকে কাছ থেকে পেয়েছেন, যিনি তাদের কথা শোনেন, বোঝেন এবং কথা দেন দায়িত্ব নিয়ে। তাদের বিশ্বাস—এই সালাহউদ্দিন তাদের পরীক্ষিত। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা তার পক্ষেই সম্ভব।
গণসংযোগে সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় মানুষের পাশেই থাকবেন।
বিকেলে তিনি পেকুয়া উপজেলার শিলখালী রাজাখালী ও মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে স্ব স্ব ইউনিয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। তিনটি জনসভা জনসমুদ্রে রূপ নেয়।
ও পেকুয়া বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখার কথা রয়েছে।












নিজস্ব প্রতিবেদক 



