পেকুয়ার রাজাখালীতে ধারনের শীষের সমর্থনে মহিলা সমাবেশে মহিলার ঢল
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 50;
পেকুয়া অফিস
পেকুয়ার রাজাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বদিউদ্দিন পাড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়

৩১ জানুয়ারী বিকাল ৩টায় রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আবু জাফরের সভাপতিত্বে ও কৃষক দলের সভাপতি এস এম আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, বক্তব্যে প্রধান অতিথি বলেন, মাত্র একটি ওয়ার্ডে এত মহিলা সালাহউদ্দিন আহমদের সমর্থনে উঠান বৈঠকে উপস্থিত হওয়ায় বুঝাযায় গ্রামীণ মা বোনেরা তার উন্নয়ন ভুলে যায়নি। রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এত মহিলার সমাগম ও দীর্ঘ সময় অবস্থান করা মহিলাদের উদ্দেশ্যে বক্তারা বলেন সালাহউদ্দিন আহমদকে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী হলে বড় মন্ত্রী হবেন। তখন অতীতের সকল উন্নয়নের রেকর্ড ভঙ্গ করে ব্যাপক উন্নয়ন করবেন। অন্য এলাকার এমপি উন্নয়নের জন্য তার কাছে সুপারিশ নেবেন বলে মত ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোছাইন সিকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু সিদ্দিক রনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু, বিএনপি নেতা ও ৭ নং ওয়ার্ডের এমইউপি নুরুল আবছার বদু, জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।








নিজস্ব প্রতিবেদক 



