পেকুয়ায় অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন – সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া মগনামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) মগনামার দুইটি ওয়ার্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বৃহস্পতিবার গণসংযোগ কালে ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন করেন।
মগনামা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রঙিন খালের পূর্বকুল সাত পরিবার মধ্যে সাইফুল ইসলাম
রুফিয়া খাতুন,ছৈয়দ নূর, নুর মোহাম্মদ,মুর্শিদা, শফিউল আলম, রহমত,আবুতাহের এবং ৪নং ওয়ার্ড পশ্চিমকুল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবার সদস্য নাসির উদ্দিন, জসীমউদ্দীন, গোলাম মোস্তফা,সরোয়ার আলম,মোহাম্মদ আজিম, মাসুকা বেগম,আব্দুল বাসিতের হাতে অনুদান তুলে দেন।
অর্থ বিতরণকালে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের প্রতিটি জনপদের সমস্যাগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও মানবতার কল্যাণে নিবেদিত দলটি আরো বড় পরিসরে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন।এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার অহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস সচিব সাফওয়ানুল করিম, মগনামা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফয়সাল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খালেদ মোশাররফ, ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন সহ গণ্যমামান্যব্যাক্তিবর্গ।















