সংসদ নির্বাচন নিয়ে কোন তালবাহনা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে- বাহাদুর শাহ
পেকুয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি
বাংলাদেশে কোন গণভোট হবেনা সবাই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন না করলে দেশে যেকোন উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়ভার সরকারকে নিতে হবে বলে হুশিয়ার করে প্রধান অতিথির বক্তব্যে বাহাদুর শাহ আরো বলেন নির্বাচন নিয়ে কোন তালবাহনা জনগন সহ্য করবেনা।
সভাপতির বক্তব্যে কামরান জাদিদ মুকুট বলেন ২৪ আন্দোলনে হাসিনা পতন আন্দোলনে নেতৃত্বের দাবিদার বলে অহমিকা প্রকাশ করছেন ১৭ বছর রাজপথে একটি মিছিল করতে পারেননি, এমপি হয়েছিলেন একটা রাস্তা এমনকি কোন উন্নয়ন করতে পারেননি, কিভাবে সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে ভোট চান কিভাবে।
কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবদলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালি উত্তোর সমাবেশে উপরোক্ত কথা বলেন।
পেকুয়া উপজেলা যুবদলের এ আনন্দ র্যালি ৩১ অক্টোবর বিকাল ৪.৩০ টায় পেকুয়া বাজার থেকে শুরু হয়ে পেকুয়া চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। আনন্দ র্যালিতে উপজেলার ৮ ইউনিয়ন কমিটির নেতা কর্মীরা প্ল্যকার্ড পেস্টুন ব্যনার নিয়ে অংশ গ্রহন করেন।
পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল,বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাকিল শিকদার, নুরুল ইসলাম, দিদারুল ইসলাম, ইয়াছিন আরাফাত, ফাহিম কামাল, সাইদী রহমান। এছাড়া ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা গাড়ী বহর নিয়ে পেকুয়া বাজারের মাঠে সমবেত হন।






