কক্সবাজার রাইট ডিজিবিলিটি এ্যাসোশিয়েশনের(সিআরডিএ) ৩বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন
কক্সবাজার রাইট ডিজিবিলিটি এ্যাসোশিয়েশনের উদ্যোগে ৩বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১আগষ্ঠ দুপুর ১২টায় পেকুয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধিদের সংগঠন সি.আর.ডি.এ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলাহিয়া খানের সভাপতিত্বে ও কো চেয়ারম্যান জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কার্যক্রমের স্মারক পত্র পাঠ করেন, প্রচার সম্পাদক বেলাল হোছাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক সংগঠক ও উদ্যোক্তা উম্মে হুমায়রা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন “হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহাবুব কাউসার, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, সাইদী আকবর ফয়সাল, আলোকিত প্রতিবন্ধিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বøাইন্ড ক্রিকেট দলের অলরাউন্ডার সুকেল তঞ্চাঙ্গা, নুর আয়েশা ফাউন্ডেশনের সহ সভাপতি আমজাদ হোছাইন, সি.আর.ডি.এ‘র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অন্ধ হাফেজ তানভীরুল হক প্রমুখ।
প্রতিবন্ধিদের স্বাবলম্বী ও কর্মদক্ষতা আর্জন সহ স্বার্থ সংরক্ষণ আঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনের উদ্যোক্তা ও উপকার ভোগীরা বলেন, তারা সমাজের বোঝা নয় সম্পদে পরিণত হতে চায়। তারা শিক্ষা সাংস্কৃতি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে প্রত্যেক ক্ষেত্রে অংশ নিতে প্রস্তুত তাই তাদের জন্য নিদৃষ্ঠ জায়গা ছেড়ে দিতে ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাত করতে সহযোগীতা কামনা করেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিবন্ধিরা সাধারণ অধিকার নিয়ে বাঁচবে করুনা নিয়ে নয় এ মানসিকতায় কর্মক্ষমতা অর্জন করতে হবে।
প্রতিবন্ধিরা স্বরচিত গান পরিবেশন করেন। দলীয় গান পরিবেশন করেন, সি.আর.ডি.এ‘র কো চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধি জাহিদুল ইসলাম, মানিক বিশ্বজিৎ, প্রমুখ। সবচেয়ে দৃষ্টি নন্দন ছিল উখিয়ার দু হাত কুনুই থেকে বিচ্ছিন্ন অংশ দিয়ে ভিডিও ধারনের স্বক্ষমতা নিয়ে। কক্সবাজার জেলার প্রায় শতাধিক কর্মক্ষমতা সম্পন্ন উচ্চ শিক্ষিত বিভিন্ন প্রতিবন্ধি উপস্থিত ছিলেন। উপস্থিত লোকজন বিভিন্ন প্রতিবন্ধিদের কোরান তেলওয়াত গান পরিবেশন, হাফেজি মাদরাসার শিক্ষক, মাদরাসার শিক্ষকদের দেখে বিস্ময় প্রকাশ করেন। অনেকের হস্তশিল্পের দক্ষতা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার দক্ষতার বিবরণে সবাইকে মুগ্ধ করেছে। প্রশিক্ষিত প্রতিবন্ধীদের প্রযুক্তিগত জ্ঞান সাংস্কৃতিক দক্ষতা শিল্প প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সত্যিই প্রশংসিত।













