| ২৪ জুন ২০২৬

পেকুয়ার মাদ্রাসা ছাত্র তামিম ১মাস ধরে নিখোঁজ: পরিবারের উৎকণ্ঠা

পেকুয়ার মাদ্রাসা ছাত্র তামিম ১মাস ধরে নিখোঁজ: পরিবারের উৎকণ্ঠা

 পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুলের বাসিন্দা মো: তামিম হোসেন (১৫) নামের এক হাফেজ খানার ছাত্র গত ১ মাস আগে থেকে নিখোঁজ হয়ে এখনো কোন প্রকার খোঁজ না পাওয়ায় পরিবারে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সে মগনামা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ হোছাইনের পুত্র ও বোয়ালখালী থানার খরণদ্বীপ মুন্সি পাড়াস্থ জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে লেখাপড়া করতেন। মাদরাসা থেকে সে নিখোজ হয়েছে বলে তার মা জানিয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তামিম হোসেনের মা পারভিন আক্তার বাদী হয়ে বোয়ালখালী থানায় গত ৪ জুলাই একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১৫৫। ভূক্তভোগী মহিলা পারভীন আক্তার জানান, আমার ছেলে গত ১ মাস ধরে নিখোঁজ হওয়ায় দারুণ দুশ্চিন্তায় রয়েছি। বর্তমানে নিখোঁজ তামিম হোসেনের পরিবারে উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। মা পারভীন আক্তার আরো জানান, ওই ছেলের রং ছিল ফর্সা, গায়ে সাদা গেঞ্জিসহ পরনে ছিল লুঙ্গি। কোন হৃদয়বান ব্যক্তি কোন খবর পেয়ে থাকলে ০১৬২২৯৬৪০৪৫ নাম্বারে এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে বোয়ালখালী থানার এস,আই মোহাম্মদ ফারুক জানান, ছেলেটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা দরকার

পেকুয়ার মাদ্রাসা ছাত্র তামিম ১মাস ধরে নিখোঁজ: পরিবারের উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  সহকারী কমিশনার ভূমি এস এম নুরুল আকতার নিলয়, অফিসার ইর্নচাজ মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, রেঞ্জ কর্মকতা খালেকুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা সালাহ উদ্দিন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জিএমসির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা দিদা, সাংবাদিক সোহেল আজিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন
মাষ্টার রবিউল আলম, সাংবাদিক দেলোয়ার হোছাইন, সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক মো.ইউনুস প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, অবৈধ দখল উচ্ছেদাভিযান, দখল বেদখল প্রতিরোধ
এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের জানমাল রক্ষা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আন্তরিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য প্রশাসনকে জানাতে জনগণকে এগিয়ে আসতে হবে।
সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

৬ মাস যাবত ধাপিয়ে বেড়াচ্ছে এই নারী!

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী নারী আটক

পেকুয়ার মাদ্রাসা ছাত্র তামিম ১মাস ধরে নিখোঁজ: পরিবারের উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীকে আটক করে পেকুয়া থানা পুলিশ। আটককৃত নারীর নাম হাছিনা আক্তার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাছবাড়িয়া এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম ও বুলু আরার মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে মগনামা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও পরিষদের সকল সদস্য সচিবকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছিল। দুজন ইউপি সদস্যকে ৫ মিনিটের ভিতর তার বাসায় গিয়ে দেখা করা চাল বিতরণের সময় বিভিন্ন অযুহাত দাড় করিয়ে চাল হাতিয়ে নেয়া বিভিন্ন অনিয়ম ও ব্যক্তিগত দূর্বলতা খুঁজে হয়রানি করা অভিযোগ রয়েছে ওই নারীর বিরুদ্ধে।
ওই নারী চন্দনাইশ থেকে পেকুয়ার মগনামা লঞ্চ ঘাটের পাশে রিদুয়ান নামক এক ব্যক্তির ভাড়া বাসায় ৬ মাস পূর্ব থেকে দুটি বাচ্চা সহ বসবাস করে আসছেন। তার স্বামী সেনা কর্মকর্তা দুবাই মিশনে আছেন তিনি এখানে ডিজিএফআইয়ের দায়িত্বে আছেন এমন পরিচয় দিয়ে আসছিলেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ওই নারীর চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ওই নারী ভুয়া পরিচয় ব্যবহার করছেন বলে নিশ্চিত হন তিনি। পরে মঙ্গলবার রাতে তাকে ইউনিয়ন পরিষদে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অধিকাংশ ইউপি সদস্যদের এই নারী কোনো এক দূরভী মিশন বাস্তবায়নের হীন প্রচেষ্টারত ছিলেন কিনা খতিয়ে দেখা দরকার। তাকে দিয়ে এখানে কোন দূষ্ঠ চক্র খেলছে কিনা তাও তদন্ত করার প্রয়োজন আছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

পেকুয়ার মাদ্রাসা ছাত্র তামিম ১মাস ধরে নিখোঁজ: পরিবারের উৎকণ্ঠা

মনিরুল আমিন.চকরিয়া

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ২ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে মূল্যবান শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

প্রধান শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন জানান,চোরেরা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ল্যাপটপ,প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা,ইন্টারনেট রাউটার,ছাত্র-ছাত্রীদের খেলার সরঞ্জামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। আজ সকালে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান চুরির ঘটনা ঘটেছে।

এ চুরির ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ৪ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন,এ বিষয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে শুধু সরকারি সম্পদের ক্ষতি হয়নি,বরং কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।