| ২৬ জুন ২০২৬

উত্তরায় বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল

উত্তরায় বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল

বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে চলছে উদ্ধার অভিযান। সোমবার রাজধানীর উত্তরায়।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাত পৌনে আটটা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর ও ফায়ার সর্ভিস। আহতের সংখ্যা দেড় শতাধিক।

আহতদের মধ্যে অনেককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জরুরি প্রয়োজনে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯।

যেভাবে দুর্ঘটনা

সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি সোমবার বেলা ১ টা ৬ মিনিটে কুর্মিটোলায় বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। (বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত এটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা যা জানান
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, জেটটি আছড়ে পড়ায় বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।

দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে ছিলেন কলেজটির নিরাপত্তাকর্মী আকবর হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় ৫ম থেকে ৮ম শ্রেণির ছুটি হয়। শিক্ষার্থীরা কেবল বের হচ্ছিল। এসময় হঠাৎ বিকট শব্দের পর তিনতলা ভবনের সামনের নারিকেল গাছ ভেঙে ভবনে ধাক্কা দেয় বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তিনতলা ভবনের নিচতলা মাটির নিচে, সেখানে ক্লাস হয় না। বিমানটি সেখানে ঢুকে পড়ে।

দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যখন ক্লাসে ছিলাম, তখন বিস্ফোরণের মতো একটা শব্দ হয়। হঠাৎ সবাই যখন দৌড়াদৌড়ি, ছোটাছুটি করল- এরপর স্যার আসলেন। বললেন- পুরো বিল্ডিংয়ে আগুন ধরে গেছে। তারপর দেখি ফায়ার সার্ভিস।’

উদ্ধার কাজ
সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের চিত্র
দুর্ঘটনায় দগ্ধদের নেয়া হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিকেল সোয়া চারটা পর্যন্ত দগ্ধ ৭০ জনকে এখানে ভর্তি করা হয়। অধিকাংশেরই শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ অধিকাংশের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাদের মধ্যে কলেজটির ছাত্র, ছাত্রী ও শিক্ষক আছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
বিমান বিধ্বস্তে হতাহতদের সম্মানে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন

উত্তরায় বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল

 

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদক, গাঁজা, ইয়াবা, অনলাইন জুয়া, পতিতাবৃত্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুব সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তারে যুবসমাজ বিপথগামী হচ্ছে। এতে পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কোনাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় আমির হোছাইন, মোজাদ্দিস, জামাল হোছাইন, আতা উদ্দিন ও হাকিম আলী প্রমুখ। বক্তারা বলেন, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, মাদক নয়, জীবন চাই, সুস্থ সুন্দর আগামী চাই। এছাড়া মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে রক্ষার জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজ থেকে মাদক ও অপরাধ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা দরকার

উত্তরায় বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  সহকারী কমিশনার ভূমি এস এম নুরুল আকতার নিলয়, অফিসার ইর্নচাজ মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, রেঞ্জ কর্মকতা খালেকুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা সালাহ উদ্দিন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জিএমসির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা দিদা, সাংবাদিক সোহেল আজিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন
মাষ্টার রবিউল আলম, সাংবাদিক দেলোয়ার হোছাইন, সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক মো.ইউনুস প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, অবৈধ দখল উচ্ছেদাভিযান, দখল বেদখল প্রতিরোধ
এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের জানমাল রক্ষা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আন্তরিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য প্রশাসনকে জানাতে জনগণকে এগিয়ে আসতে হবে।
সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

৬ মাস যাবত ধাপিয়ে বেড়াচ্ছে এই নারী!

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী নারী আটক

উত্তরায় বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীকে আটক করে পেকুয়া থানা পুলিশ। আটককৃত নারীর নাম হাছিনা আক্তার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাছবাড়িয়া এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম ও বুলু আরার মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে মগনামা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও পরিষদের সকল সদস্য সচিবকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছিল। দুজন ইউপি সদস্যকে ৫ মিনিটের ভিতর তার বাসায় গিয়ে দেখা করা চাল বিতরণের সময় বিভিন্ন অযুহাত দাড় করিয়ে চাল হাতিয়ে নেয়া বিভিন্ন অনিয়ম ও ব্যক্তিগত দূর্বলতা খুঁজে হয়রানি করা অভিযোগ রয়েছে ওই নারীর বিরুদ্ধে।
ওই নারী চন্দনাইশ থেকে পেকুয়ার মগনামা লঞ্চ ঘাটের পাশে রিদুয়ান নামক এক ব্যক্তির ভাড়া বাসায় ৬ মাস পূর্ব থেকে দুটি বাচ্চা সহ বসবাস করে আসছেন। তার স্বামী সেনা কর্মকর্তা দুবাই মিশনে আছেন তিনি এখানে ডিজিএফআইয়ের দায়িত্বে আছেন এমন পরিচয় দিয়ে আসছিলেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ওই নারীর চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ওই নারী ভুয়া পরিচয় ব্যবহার করছেন বলে নিশ্চিত হন তিনি। পরে মঙ্গলবার রাতে তাকে ইউনিয়ন পরিষদে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অধিকাংশ ইউপি সদস্যদের এই নারী কোনো এক দূরভী মিশন বাস্তবায়নের হীন প্রচেষ্টারত ছিলেন কিনা খতিয়ে দেখা দরকার। তাকে দিয়ে এখানে কোন দূষ্ঠ চক্র খেলছে কিনা তাও তদন্ত করার প্রয়োজন আছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”