জব্দকৃত ট্রাক ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে হামলা!
পেকুয়ায় বন কর্মকর্তার উপর হামলা ও মটর সাইকেল ভাংচুর!
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া রেঞ্জ অফিসের আওতাধীন টৈটং ঢালার মুখ এলাকায় বালুর গাড়ি জব্দ করাকে কেন্দ্র করে বালু খেকোদের হামলায় আহত হন বন কর্মকর্তাও কর্মচারী।
শনিবার রাত ২টায় উপজেলার টৈটং ইউনিয়ন ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, টৈটং বিট কর্মকর্তা আহসান হাবিব, ও স্টাফ মোক্তার মাঝি।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, রাত ২টায় ট্রাকে করে বনভূমির অভ্যন্তর থেকে বালু পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় কিছু প্রভাবশালী বালু খেকোরা আমাদের উপর হামলা করে মটর সাইকেল ভাংচুর করেন। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। তিনি আরো বলেন ট্রাক ছাড়িয়ে নিতে না পেরে কৌশলে বালি পাচারের মিথ্যা তথ্য দিয়ে নিয়ে গিয়ে হামলা করেছে।
স্থানীয় লোকজন বলেন গত ১৯ ফেব্রুয়ারী বারবাকিয়া রেঞ্জ অফিসের অধীনে অবৈধ বালি পাচারের সময় দুটি ডাম্পট্রাক জব্দ করা হয়। আটককৃত গাড়ির নম্বর চট্রমেট্রো-অ-০১৪৪ এবং চট্রমেট্রো-য়-৫৭৩।
বাঁশখালী উপজেলার ট্রাক দুটি স্থানীয় যুবলীগ নেতা রিদুয়ান আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান তার ভাই যুবলীগ নেতা নেজাম, ০৯ নং ওয়ার্ড ধনিয়াকাটা এলাকার যুবদল নেতা রাসেল,ও যুবদল নেতা আমজাদ, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ সেন্ডিকেটের মাধ্যমে বালি পাচারের সময় বনবিভাগের অভিযানে জব্দ হলেও ছেড়ে নিতে পারেনি। গভীর রাতে বালি পাচারের মিথ্যা তথ্য দিয়ে
ঘটনাস্থলে নিয়ে যায়। ফেরার পথে আটকে হামলা করেছে বনদস্যুরা।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের
সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন পরিদর্শনে এসে বলেন প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।









