পে্কুয়ার রাজাখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজাখালী ইউনিয়ন যুবদল শাখার ৮নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল-২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৭টার দিকে রাজাখালী পালাকাটা জিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে রাজাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল সিকদারের সঞ্চালনায় রাজাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আব্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আবুল বশর বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সবার নেতা তারেক রহমান সূদুর লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তা বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন দক্ষিণ চট্টলার সিংহপুরুষ সালাহউদ্দিন আহমেদ। আমরা আমাদের নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আগামী নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনবো।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক জিয়া, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক অলী আহমেদ,কাজী আক্তার হোছাইন, রাজাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু ছৈয়দ, যুগ্ন আহ্বায়ক সনেট, যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিজান, যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রিফাত, যুগ্ম আহ্বায়ক মুরশেদুল আলম খোকন, রাজাখালী ইউনিয়ন যুবদলের প্রভাবশালী সদস্য জয়নাল আবেদীন, সদস্য মহি উদ্দিন, শাহাব উদ্দিন, জাবের, নেজাম উদ্দিন, আব্দু রহমান, সুজাঙ্গীর, আক্তার হোছাইন।
এছাড়াও রাজাখালী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এস এম আমিন উল্লাহ, রাজাখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকের হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি আলম সওদাগর, রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ডা. নাছির উদ্দীন, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আজিজুল হক, রাজাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দু রশিদসহ প্রমুখ।













