| ২০ এপ্রিল ২০২৬

মেসির ৬০০ কোটি টাকার বাড়িতে কী কী আছে

মেসির ৬০০ কোটি টাকার বাড়িতে কী কী আছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে মেসির ম্যানশন। ফ্লোরিডার মায়ামি বিচ থেকে খানিকটা দূরে আটলান্টিক মহাসাগরে জেগে ওঠা জাহাজ আকৃতির ছোট একটা দ্বীপ। আনুমানিক ৫০ মিলিয়ন ডলার বা ৬১১ কোটি ২৫ লাখ টাকা দিয়ে (১ ডলার সমান ১২২ টাকা ২৫ পয়সা ধরে) বিলাসবহুল একটি বাড়িসহ আস্ত দ্বীপটিই কিনেছিলেন মেসি।

সেখানেই নতুন করে মেসির প্রতিষ্ঠানের লোগোর অনুকরণে তৈরি হয়েছে বিলাসবহুল মেসি ম্যানশন। বাড়িটি দেখতে ইংরেজি বড় হাতের ‘এম’ আকৃতির (মেসির নামের আদ্যাক্ষর)।

এই ম্যানশন অনেকটা মেসির পারিবারিক অবকাশযাপনকেন্দ্র বা হলিডে হোম।ছবি: অ্যামেজিং আর্কিটেকচার

ফিউচারিস্টিক ধাঁচের ৩ তলা (৮০ ফুট বা ৮ তলা উচ্চতার সমান) ম্যানশনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে লাক্সারি ম্যানশন। তবে এখানে মেসির পরিবার পাকাপাকিভাবে থাকে না; মাঝেমধ্যে বেড়াতে আসে। এই ম্যানশন অনেকটা তাদের পারিবারিক অবকাশযাপনকেন্দ্র বা হলিডে হোম।

লিওনেল মেসিকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসিকেও বদলি চাকরির মতো ক্লাব বদলাতে হয়েছে।

ফ্রান্সের পিএসজির হয়ে আর্জেন্টাইন কিংবদন্তির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। বাবার চাকরি বদলালে যেমন সবাইকে নতুন কর্মস্থলে চলে যেতে হয়, মেসির পরিবারও তেমনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়।

মেসি স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন পুত্রসন্তান নিয়ে সুখের সংসার পেতেছেন ফ্লোরিডার মায়ামি সাগরপাড়ে। থাকছেন পোর্শে ডিজাইন টাওয়ারে। প্রায়ই মেসি সপরিবার থাকেন দ্বীপে, নিজেদের ম্যানশনে। এ ম্যানশনই এ লেখার মূল নায়ক।

২০২৩ সালের আগস্টে ইনস্টাগ্রামে মেসির বাড়ির থ্রি–ডি নকশা প্রকাশ করেন মায়ামি বেজড কিউবান স্থপতি ও অন্দরসজ্জাবিদ জর্জ লুইস ভেলিজ কুইন্তানা। তিনি সাগরে জেগে ওঠা দ্বীপ, পানির ভেতরে ও পানির নিচে নানা স্থাপনা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ। তিনিই মেসি ম্যানশনের নকশাকার ও অন্দরসজ্জাবিদ।

মেসির বাড়িটি মার্বেল ও কংক্রিটে তৈরি। এ বাড়িতে রয়েছে ২০টি গ্যারেজ। বাড়ির ছাদে হেলিকপ্টার ওঠানামার জন্য রয়েছে ৩টি হেলিপ্যাড। সব কটি রুম আর ড্রয়িংরুম থেকে দেখা যাবে সমুদ্র।

একটা ঘরে সাদা অক্ষরে লেখা মেসি। রয়েছে অতিথিদের ঘর, হোম থিয়েটার, পুল, জিম। ঘরের ভেতরে আর বাইরে—দুই জায়গাতেই রয়েছে বেশ কয়েকটি পুল। বাড়ির আলোকসজ্জা ও অন্দরসজ্জার নানা ক্ষেত্রে উঠে এসেছে ফুটবল আকৃতির নকশা।

বাড়িটির পেছনে রয়েছে ফুটবল খেলার মাঠ। সেখানে মেসি তিন পুত্র থিয়াগো, মাতেও ও চিরোর সঙ্গে ফুটবল খেলেন। দ্বীপে এই একটি বাড়িই আছে। তাই প্রাইভেসি নিয়ে আলাদা করে ভাবতে হয় না মেসির পরিবারকে।

সমুদ্র আর শোবার ঘর, মিলেমিশে একাকারছবি: অ্যামেজিং আর্কিটেকচার

ইনস্টাগ্রামে মেসির এ বাড়ির নকশা সম্পর্কে ধারণা দিতে জর্জ লুইস লেখেন, ‘মেসি ম্যানশনের নকশা মেসির ব্র্যান্ডের লোগো থেকে অনুপ্রাণিত। তাই বাড়িটি দেখতে “এম” আকৃতির। রাজকীয় ফিউচারিস্টিক বাড়িটি তিনতলা।

রয়েছে ভিডিও গেম খেলার আলাদা ঘর। পার্টির জন্য আলাদা জায়গা। আরামদায়ক, বিলাসবহুল জীবনযাপনের জন্য এর চেয়ে ভালো কিছু কল্পনা করা কঠিন। বাড়ির বাইরে রয়েছে বিশাল একটি সুইমিংপুল। বাড়ির যেকোনো জায়গা থেকে উপভোগ করা যাবে মায়ামির সামুদ্রিক পরিবেশ ও আবহাওয়া।’

বাড়ির সামনে সাগরে রয়েছে মেসির ব্যক্তিগত ইয়ট। সেটাতে মেসির পরিবার যেকোনো সময় সমুদ্রভ্রমণে বের হতে পারে। মেসি ম্যানশনে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য ইয়ট ছাড়াও রয়েছে স্পিডবোট ও আধুনিক নৌকা।

ইউরোপের ফুটবলকে বিদায় জানিয়ে মেসি পাকাপাকিভাবে পরিবার নিয়ে উড়ে আসেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। মেসি কোথায় থাকবেন, সে ব্যবস্থা আগেই করে রেখেছিল ডেভিড বেকহামের সহমালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামি।

ফ্লোরিডার পোর্শে ডিজাইন টাওয়ারে মেসির ৩ হাজার ৫৫৫ বর্গফুটের ফ্ল্যাটটির দাম ৫ মিলিয়ন ডলার বা ৬১ কোটি টাকা। এই টাওয়ার তৈরির কাজ শেষ হয় ২০১৬ সালে।

৬০ তলা এই টাওয়ারের উচ্চতা ৬৪১ ফুট। ইন্টার মায়ামি ক্লাবে যোগদানের সময় থেকেই (২০২৩ সালের জুলাই) মেসি এই ফ্ল্যাটে থাকছেন। ফ্ল্যাটটি ক্লাবের পক্ষ থেকে মেসিকে উপহার দেওয়া হয়েছে।

মেসির এই ফ্ল্যাটে রয়েছে ৩টি বেডরুম, ৪টি বাথরুম, ২টি ড্রয়িংরুম ও ২টি বারান্দা। জিম, স্পা, স্কাইগ্যারাজসহ জীবনযাপনের সব অত্যাধুনিক সুবিধা রয়েছে মায়ামির এই বহুতল ভবনে। যেখানে গাড়ির জন্য রয়েছে বিশেষ লিফট। এই লিফটের নাম ‘ডেজারভেটর’।

প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে রয়েছে গাড়ি রাখার আলাদা জায়গা। লিফটে করে গাড়ি নিয়ে যাওয়া যাবে নিজের ফ্ল্যাটে। মেসি চাইলে তাঁর গাড়ি রাখতে পারবেন ফ্ল্যাটের ভেতরেই। ফ্ল্যাট থেকেই গাড়িতে উঠে রাস্তায় বেরিয়ে যেতে পারেন ৮ বারের ব্যালন ডি’অর বিজয়ী। মেক্সিকান বিলিয়নিয়ার কার্লোস পেরাল্টা কুইন্টেরো ও পুয়ের্তোরিকান র৵াপার অ্যানুয়েল এ বিল্ডিংয়েই থাকেন।

এ ছাড়া আর্জেন্টিনার রোজারিও, স্পেনের বার্সেলনার ক্যাসটেলল্ডিফেলস ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতেও বিলাসবহুল বাড়ি রয়েছে মেসির। সব মিলিয়ে সারা বিশ্বে অন্তত ৫টি বাড়ি রয়েছে মেসির, যার ৩টিই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

প্রথম আলো থেকে

পেকুয়ায় ভূমি দস্যূতা চাঁদাবাজী মামলায় রাশেদ গ্রেফতার হওয়ায় হুমকির মুখে বাদী পরিবার

মেসির ৬০০ কোটি টাকার বাড়িতে কী কী আছে

নিজস্ব  প্রতিবেদক 

কক্সবাজারের পেকুয়ায় ভূমি দস্যূতা চাঁদাবাজী মাটি লুটের মামলায় সাবেক ছাত্র লীগ নেতা সাংবাদিক রাশেদুল ইসলাম গ্রেফতার হওয়ায় পর থেকে রাশেদের পিতা একই মামলার পলাতক আসামী নুর মোহাম্মদের বিরুদ্ধে বাদী পরিবারকে অবিলম্বে মামলা তুলে নিতে হুমকি প্রদানের অভিযোগ পাওয়াগেছে। । ২০২৪ সালে দায়ের করা মামলায় গ্রেফতারী পরওয়ানা থাকায়
পেকুয়া থানা পুলিশ রাশেদকে গ্রেফতার করে। সাবেক ছাত্রলীগের নেতা
আটক রাশেদ ও তার পিতা নুর মোহাম্মদ গরু জাহাঙ্গীরের চাঁদাবাজ ও দখলবাজি চক্রের সদস্য। রাশেদকে গ্রেফতার করলেও তার নামে এখনো অপরাধ জগত পরিচালিত হচ্ছে।
আওয়ামীলীগ সরকারের সময় সাধারণ জনগন ও বিএনপি সমর্থিত লোকদের আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। কোন বিএনপি সমর্থিত লোক আওয়ামীগের বিরুদ্ধে বা বিএনপি জামায়াতের নেতাদের পক্ষে ফেইসবুক স্ট্যাটাস দিলে তাদের জিম্মি করে টাকা আদায় করত। নুর মোহাম্মদ গরু জাহাঙ্গীরের রক্ষী বাহিনীর প্রধান হিসাবে কাজ করত।
৫ আগষ্ট পটপরিবর্তন হলে আওয়ামী সমর্থিত দখলবাজ মামলাবাজরা অন্তরালে চলে গেলেও অদৃশ্য শক্তির জোরে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী গরুজাহাঙ্গীরের অপরাধ জগতের অন্যতম সহযোগী নুর মোহাম্মদ তার ছেলে সাবেক ছাত্র লীগ নেতা রাশেদ, আনিচ এলাকায় ফিরে এসে পুর্বের ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলেন তাদের নেতৃত্বে কয়েকটি দখল বেখলের ঘটনা ঘটিয়েছে। শেখের কিল্লা ঘোনার জয়নালের বতঘর জবর দখলের চেষ্টা, বিভিন্ন জায়গায় গরু জাহাঙ্গীরের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি অ্যাহত রেখেছে বলেও গুরুতর অভিযোগ রয়েছে। রাশেদের বিরুদ্ধে বারবাকিয়া টইটং শিলখালীর পাহাড়ি অঞ্চলের মানুষ, বনবিভাগের কর্মকর্তা, ভুমি অফিসে ব্যাপক চাঁদাবাজি অব্যাহত রয়েছে। পিতা পুত্র তিন জনের বিরুদ্ধে দখল বেখলে ভাড়াটে মাস্তান হিসেবে উপস্থিত হয়ে অপরাধ বিস্তারের গুরুতর অভিযোগ থাকেও তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি।
জানাযায়, দীর্ঘ ১৫ বছর ধরে পেকুয়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুবকর, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী গং এর পৈত্রিক সূত্রে প্রাপ্ত মালিকানাধীন মেহেরনামা মৌজার প্রায় ২২ কানি জমি নুর মোহাম্মদ, নুর মোহাম্মদের ছেলে রাশেদ, আরিফ মেম্বার ও তার পিতা শাহ আলম পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের প্রকাশ গরু জাহাঙ্গীরের সহযোগীতায় জবর দখল করে মাটি লুট করে নিয়ে প্রজেক্ট প্রতিষ্ঠা করেন। জমি থেকে ৪৫/৫০ ফুট গভীর করে মাটি লুট করে বিক্রি করে। ২০২৪ সালে ভোক্তভোগী পরিবারের পক্ষে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন সহ চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়। সিআর মামলা নং ১২১৯/২৪। মামলাটি আদালত কর্তৃক পিবিআই কক্সবাজারকে তদন্তের নির্দেশ দিলে দীর্ঘ তদন্ত শেষে এমামলার এজাহারনামীয় ৪ জন ছাড়াও যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আদালত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ করে। এমামলায় জাহাঙ্গীর আলম ও আরিফ মেম্বার জেল ভোগের পর জামিনে মুক্তি হয়। অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, কাইছার বলেন, রাশেদ গ্রেফতার হওয়ার পর থেকে নুর মোহাম্মদ মামলা আপোষ দিতে হুমকি দিয়ে আসছে। তারা বলেন,

এজমি গুলো দেড়শ বছর ধরে আমাদের দাদার সময় থেকে খতিয়ান ভুক্ত হিসাবে ভোগদখলে আছি। ১৫ বছর পূর্বে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারনে গরু জাহাঙ্গীরের সহযোগীরা জবর দখল করে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে। ছাত্রলীগ নেতা রাশেদ ও তার পিতা গরু জাহাঙ্গীরের অস্ত্রধারী ক্যডার নুর মোহাম্মদ ও তার ছেলে রাশেদ, আনিচ ওই জায়গাতে সশস্ত্র অবস্থান নিয়ে দখলদারিত্ব স্থায়ী করে।
ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ার পরও নুর মোহাম্মদ গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রত্যেক পরওয়ানাকৃত আসামীকে গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মেসির ৬০০ কোটি টাকার বাড়িতে কী কী আছে

 

সরওয়ার কামাল মহেশখালী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। ১৭ই এপ্রিল পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, উৎপাদন সক্ষমতা এবং চলমান কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার সুশীল সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ি প্রকল্প দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মহেশখালীতে ৪০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মেসির ৬০০ কোটি টাকার বাড়িতে কী কী আছে

 

সরওয়ার কামাল মহেশখালী

মহেশখালীতে ৪০ লিটার চোলাই মদসহ বহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) বিকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গ্রামের মৃত শরীফের পুত্র নুরুচ্ছফা (৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে রিয়াজ উদ্দিন (৩২), চিকনি পাড়া এলাকার মৃত হাকিম উদ্দিনের পুত্র আজিজুল হক (৩০)।
মহেশখালী থানা থেকে রাত ৯ ঘটিকার সময় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বদরখালীমুখী একটি অটোরিকশা সিএনজি বিপুল পরিমা দৈশিয় মাদক পাচার হচ্ছে। এমন সংবাদে মহেশখালীর থানার ওসির নির্দেশে কালারমারছড়া পুলিশ বিটের এএস আই মনিরের নেতৃত্বে পুলিশ মহেশখালী কালারমােছড়া সড়কের চিকনি পাড়া এলাকার সড়কের সামনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে।

এক পর্যায়ে সন্দেহজনক একটি অটোরিকশা থামালে তাতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি ৪০ লিটার মদ উদ্ধার করা হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোলতান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।