মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- সরওয়ার কামাল মহেশখালী
মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ই ফেব্রুয়ারী সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী- কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মহেশখালী উপজেলা ইন্জিনিয়ার বনি আমিন জনি, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মৎস্য অফিসার মোঃ সাহাদুল ইসলাম, মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



















