চকরিয়ায় বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযান
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় পবিত্র রমজান উপলক্ষে বাড়তি মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে এই অভিযান চালানো হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টার আরিফুল ইসলাম, পৌর ইন্সপেক্টর হায়দার আলী, চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্য সহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে জানতে পেরে শুক্রবার বিকালে সহকারি কমিশনা (ভুমি) রুপায়ন দেবের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্টানের কাছ থেকে ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব জানান, রমজানকে সামনে রেখে যাতে ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করতে না পারে সেজন্য অভিযান চালানো হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।















