পেকুয়ায় দুবাই প্রবাসীর উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
এইচ, এম শহীদুল ইসলাম
কক্সবাজারে পেকুয়ায়”রমজানের পবিত্রতা রক্ষা করুন, রমজান সিয়াম সাধনার মাস”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দুবাই প্রবাসী কক্সবাজার জেলাস্থ বিএনপির আরব আমিরাত শাখার আহ্বায়ক ও সমাজসেবক হাজ্বি নাছির উদ্দিনের উদ্যোগে পেকুয়ার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহেরনামা নিজ বাড়িস্থ নন্দীর পাড়ায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন। পর্যায়ক্রমে পেকুয়ার বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে ধাপে ধাপে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে: তৈল,চিড়া, ছোলা, চিনি,সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও প্রায় ২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থসহ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা
মেহেরনামায় নিজ বাড়িতে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক হাজ্বি নাছির উদ্দিন বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে এলাকার দরিদ্র মানুষের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী কিনে বিতরণ করেছি। যাদের ইফতার সামগ্রী কেনার সামর্থ্য নেই, তাদের তালিকা তৈরি করে প্রতিবছরের মতো আগামী রমজান মাস উপলক্ষে প্রায় ২ হাজার পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এমইউপি আবু ছালেক বলেন, “আমাদের এলাকার দুবাই প্রবাসী ও বিএনপি নেতা হাজ্বি নাছির উদ্দিন সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন প্রতিবছর। তিনি মোহছেনীয়া ইসলামী একাডেমি ও নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি গরিবদের সহায়তায় কাজ করছেন।
প্রতি বছরের মতো এবারও বাজার পাড়া, পশ্চিম নন্দীর পাড়া, দক্ষিণ পাড়া ও মেহেরনামার বিভিন্ন গ্রামের প্রায় ২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। তিনি আরও বলেন, “এলাকার গরিব-অসহায় মানুষের পাশে এমন সমাজসেবক থাকায় আমরা আনন্দিত। দেশের প্রতিটি এলাকায় হাজ্বি নাছির উদ্দিনের মতো ব্যক্তিরা এগিয়ে এলে সমাজের দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে বলে আমি আশা করি। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: দুবাই প্রবাসী হাজ্বি নাছির উদ্দিনের পুত্র মোঃ তাবীদ, গিয়াসউদ্দিন, নুরুল হক,যুবদল নেতা কপিল উদ্দিন, রিয়াজ উদ্দিন, শওকত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গজন।














